রাখ রাখ রাঙা পায়
হে শ্যামরায়!
ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়।।সংসার মরু ঘোর, নাহি তরু ছায়া,
নব নীরদ শ্যাম, আনো মেঘ-মায়া,
আনন্দ-নীপবনে নন্দ-দুলাল এস
বাহও উজান হরি অশ্রুর যমুনায়।।একা জীবন মোর গহন ঘন ঘোর
এসো এ বনে বনমালী গোপ-কিশোর,
কুঞ্জ রচেছি দুখ-শোক তমাল-ছায়।
প্রেম-প্রীতির গোপী চন্দন শুকায়ে যায়।।দারা সুত প্রিয়জন, হরি হে নাহি চাই,
পদ্মা-পলাশ-আঁখি যদি দেখিতে পাই।
রাখাল-রাজা এসো, এসো হে ঋষিকেশ,
গোকুলে লহ ডাকি, অকূলে ভাসি, হায়।।
রাখ রাখ রাঙা পায় হে শ্যামরায়
- Sub Title: হে শ্যামরায়!
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
আজি শ্রাবনঘনগহন মোহে
- Sub Title: নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায়ে এলে
ঢোঁড় আজাজিল রেখেছে সেজদা
- Sub Title: বাকি কোনখানে
আইল শান্ত সন্ধ্যা
- Sub Title: নমো স্নেহময়ী মাতা নমো সুপ্তিদাতা
আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না
- Sub Title: মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না
- Sub Title: আ য় আ য় আ য় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না
দয়াল হরির দয়া বিনে ভববন্ধন কে ঘুচাবে
- Sub Title: হরি জগবন্ধু করুণা সিন্ধু আমায় নি করুণা হবে চি
ওই কথা বলো, সখী, বলো আরবার
- Sub Title: ভালোবাস মোরে তাহা বলো বার বার
হাসি কেন নাই ও নয়নে
- Sub Title: দেখো সখী আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে
কি রূপ দেখছ নি সজনী সই জলে
- Sub Title: এগো নন্দের সুন্দর চিকন কালা থাকে তরুমূলে চি
সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া
- Sub Title: রসিক বন্ধু কালিয়ায় ধু
যার ভাবে মুড়েছি মাথা
- Sub Title: সে জানে আর আমি জানি
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
- Sub Title: তারা আজ কেঁদে শুধায় ‘সেই ডালে ফুল ফুটল কি গো
বাংলা
English 
Comments