“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেখে যা রে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী
দেখে যা রে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী
  • Sub Title: হয়েছে আজ ভদ্রকালী

দেখে যা রে রুদ্রাণী মা
হয়েছে আজ ভদ্রকালী।
শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে

শ্মশান-মাঝে শিব-দুলালী।।

আজ প্রশান্ত সিন্ধুতে রে
অশান্ত ঝড় থেমেছে রে,
মা’র কালো রূপ উপচে পড়ে
ছাপিয়ে ভুবন গগন-ডালি।।

আজ অভয়ার ওষ্ঠে জাগে
শুভ্র করুণ শান্ত হাসি,
আনন্দে তাই বসন ফেলে
মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি।

ঘুমিয়ে আছে বিশ্ব-ভুবন
মায়ের কোলে শিশুর মতন,
(মায়ের) পায়ের লোভে মনের বনে
ফুল ফুটেছে পাঁচ-মিশালি।।

[আনন্দ-ভৈরবী-দাদ্রা]]

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

জগৎ জুড়ে জাল ফেলেছিস
জগৎ জুড়ে জাল ফেলেছিস

জগৎ জুড়ে জাল ফেলেছিস

  • Sub Title: (তোর) মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে ছেয়ে॥
গোঠের রাখাল, বলে দে রে
গোঠের রাখাল, বলে দে রে

গোঠের রাখাল, বলে দে রে

  • Sub Title: যথা রাখাল–রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ॥
নয়নে নিঁদ নাহি
নয়নে নিঁদ নাহি

নয়নে নিঁদ নাহি

  • Sub Title: নিশীথ-প্রহর জাগি একাকিনী গান গাহি॥
দেখে যা তোরা নদিয়ায়
দেখে যা তোরা নদিয়ায়

দেখে যা তোরা নদিয়ায়

  • Sub Title: গোরার রূপে এল ব্রজের শ্যামরায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন