“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক দল
চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক দল
  • Sub Title: দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল

চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক দল।
দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল।।
চায়ের প্রসাদে চার্বাক ঋষি বাক-রণে হল পাস,

চা নাহি পেয়ে চার-পেয়ে জীব চর্বণ করে ঘাস।
লাখ কাপ চা খাইয়া চালাক
হয়, সে প্রমাণ চাও কত লাখ?
মাতালের দাদা আমরা চাতাল, বাচাল বলিস বল।।

চায়ের নামে যে সাড়া নাহি দেয় চাষাড়ে তাহারে কও,
চায়ে যে ‘কু’ বলে চাকু দিয়ে তার নাসিকা কাটিয়া লও।
যত পায় তত চায় বলে তাই
চা নাম হল এ সুধার ভাই।
চায়ের আদর করিতে হইল দেশে চাদরের চল।।

চা চেয়ে চেয়ে কাকা নাম ভুলে পশ্চিমে চাচা কয়,
এমন চায়ে যে মারিতে চাহে সে চামার সুনিশ্চয়।
চা করে করে ভৃত্য নফর
নাম হারাইয়া হইল চাকর,
চা নাহি খেয়ে বেচারা নাচার হয়েছে চাষা সকল।।

চায়ে এলে যায় চাল-কুমড়ো সে, চাঁদা করে মারো চাঁটি,
চা না খাইয়া চানা খায় আজ দেখহ অশ্ব-জাতি।
একদা মায়ের মুণ্ডেতে শিব
চা ঢেলে দেন, বের করে জিভ
চা-মুণ্ডা রূপ ধরিলেন দেবী সেইদিন রে পাগল।।

চায়ে পা ঠেকিয়ে সেদিন গদাই পড়িল মোটর চাপা,
চাঁট ও চাটনি চায়েরই নাতনি, লুকাতে পারো কি বাপা?
চায়ে সর বলে গালি দিয়ে মাসি
চামর ঢুলায় হয়ে আজ দাসী,
চাটিম চাটিম বুলি এই দাদা চায়ের নেশারই ফল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গৌরচান দয়া কর দেখি
গৌরচান দয়া কর দেখি

গৌরচান দয়া কর দেখি

  • Sub Title: তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি
আমরা বসব তোমার সনে
আমরা বসব তোমার সনে

আমরা বসব তোমার সনে

  • Sub Title: তোমার শরিক হব রাজার রাজা
ত্রিবেণীয়ার গাঙে
ত্রিবেণীয়ার গাঙে

ত্রিবেণীয়ার গাঙে

  • Sub Title: ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে
তুমি কোন্ পথে যে এলে পথিক
তুমি কোন্ পথে যে এলে পথিক

তুমি কোন্ পথে যে এলে পথিক

  • Sub Title: হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে
এই তো মহাজনের মত
এই তো মহাজনের মত

এই তো মহাজনের মত

  • Sub Title: যার প্রেমে স্বয়ং কৃষ্ণ দিয়াছেন প্রেমের খৎ ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন