“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গিন্নির ভাই পালিয়ে গেছে গিন্নি চটে কাঁই
গিন্নির ভাই পালিয়ে গেছে গিন্নি চটে কাঁই
  • Sub Title: আমার ঘাড়ে দোষ চাপিয়ে কাঁদিছেন সদাই

গিন্নির ভাই পালিয়ে গেছে গিন্নি চটে কাঁই।
আমার ঘাড়ে দোষ চাপিয়ে কাঁদিছেন সদাই।।
কোথায় শালা শালা কোথায়, কেবল ভদ্রলোক,

ডাকতে গিয়ে জিভ কেটে ভাই ফিরিয়ে নি চোখ!
ভ্যালা ফ্যাসাদ হল দাদা, শালায় কোথায় পাই।।

খুঁজতে খুঁজতে দেখতে পেলুম সম্মুখে আট-শালা,
আটশালাতে মোর শালা নাই বসেছে পাঠ-শালা,
গো-শালাতে গোরু বাঁধা, আমার শালা নাই।।

খুঁজতে গেলুম শহর, দেখি শালার ছড়াছড়ি;
পান-শালাতে পান করে যায় মাতাল গড়াগড়ি,
ধর্মশালা অতিথ-শালা শালার অন্ত নাই।।

হাতি-শালা ঘোড়া-শালা রাজার ডাইনে বাঁয়ে,
হঠাৎ দেখি যাচ্চে বাবু দো-শালা গায়ে,
দো-শালা তো চাইনে বাবা, এক শালাকে চাই।।

দশ-শালা ব্যবস্থা ঝুলে গরিব চাষার ভাগ্যে,
দিয়াশালাই পেয়ে ভাবি, শালাই পেলাম, যাকগে!
চাইনু শালা, মুদি দিল গরম মশালাই।।

ঢেঁকি-শালায় ঢেঁকি শুয়ে পাক-শালাতে ছাই,
হায় শালায় কোথায় পাই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সত্য বল সুপথে চল ওরে আমার মন
সত্য বল সুপথে চল ওরে আমার মন

সত্য বল সুপথে চল ওরে আমার মন

  • Sub Title: সত্য সুপথ না চিনিলে পাবি নে মানুষের দরশন
 দেখ রে দিন কোথা হইতে হয়
দেখ রে দিন কোথা হইতে হয়

দেখ রে দিন কোথা হইতে হয়

  • Sub Title: কোন পাকে দিন আসে ঘুরে, কোন পাকে রজনী যায়
আমারে করো জীবনদান
আমারে করো জীবনদান

আমারে করো জীবনদান

  • Sub Title: প্রেরণ করো অন্তরে তব আহ্বান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন