দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন
কেঁদে দুনয়ন হলো অন্ধ।
আকাশ বাতাস-ঘেরা তব ও মন্দির-বেড়াআর কতকাল রবে বন্ধ।।
পাখি যেমন সন্ধ্যাকালে বন্ধু স্বজন পালে পালে
উড়ে এসে বসেছিল ডালে হে,
রাত পোহালে একে এক, উড়ে গেল দিগ্বিদিকে,
পড়ে আছি একা নিরানন্দ।
টুটিল বাঁধন মায়ার, কবে শুনিব এবার
ও রাঙা চরণ-নূপুর-ছন্দ।।দুখ-শোক-রৌদ্রজলে ফেলে মোরে পলে পলে
ছলিতেছ হরি কত ছল হে,
জীবনের বোঝা প্রভু বহিতে কি হবে তবু,
সহিতে পারি না আর দ্বন্দ্ব।
মরণের সোনার ছোঁওয়ায়, ডেকে লও ও-রাঙা পায়
দেখাও এবার মুখ-চন্দ।।
দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন
- Sub Title: কেঁদে দুনয়ন হলো অন্ধ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 13
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
দোষ দিওনা প্রবীণ জ্ঞানী হেরি’ খারাব শারাব-খোর
- Sub Title: তাহার যে পাপ তারই একার হয় না লেখা নামে তোর
ছলছল নয়নে মোর পানে চেয়ো না
- Sub Title: যাবে যাও নয়নে জল নিয়ে যেয়ো না
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা
- Sub Title: পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক-পালিকা
আমার ঘরের মলিন দীপালোকে
- Sub Title: জল দেখেছি যেন তোমার চোখে॥
মাধবী-লতার আজি মিলন সখি
- Sub Title: শ্যাম-সহকার তরুর সাথে
কৃষ্ণ কৃষ্ণ বল রে মন কৃষ্ণ কৃষ্ণ বোল
- Sub Title: কৃষ্ণ কৃষ্ণ বল রে মন প্রেমের লহর তোল
দেখা দাও, দাও দেখা, ওগো দেবতা
- Sub Title: মন্দিরে পূজারিণী আশাহতা
সাঁঝের পাখীরা ফিরিল কুলায়
- Sub Title: তুমি ফিরিলে না ঘরে
বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু
- Sub Title: হইব না আর পথহারা
ওগো চৈতী রাতের চাঁদ যেয়ো না
- Sub Title: সাধ না মিটিতে যেতে চেয়ো না॥
তোর রূপে সই গাহন ক’রে জুড়িয়ে গেল গা
- Sub Title: তোর গাঁয়েরি নদীর ঘাটে বাঁধলাম এ মোর না
শুকনো পাতার নূপুর পায়ে
- Sub Title: নাচিছে ঘুর্ণিবায়
বাংলা
English 
Comments