আমার দেশের মাটি
ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি।।
এই দেশের মাটি জলেএই দেশেরই ফুলে ফলে
তৃষ্ণা মিটাই, মিটাই ক্ষুধা
পিয়ে এরই দুধের বাটি।।এই মায়েরই প্রসাদ পেতে
মন্দিরে এর এঁটো খেতে
তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি।
এই দেশেরই ধুলায় পড়ি
মানিক যায় রে গড়াগড়ি;
বিশ্বে সবার ঘুম ভাঙাল
এই দেশেরই জিয়ন-কাঠি।।
এই মাটি এই কাদা মেখে,
এই দেশেরই আচার দেখে,
সভ্য হল নিখিল ভুবন দিব্য পরিপাটি।এই সন্ন্যাসিনী সকল দেশে,
জ্বালল আলো ভালোবেসে
মা আঁধার রাতে একলা জাগে
আগলে রে এই শ্মশান-ঘাঁটি।।
আমার দেশের মাটি
- Sub Title: ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 132
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
পিয়া পাপিয়া পিয়া বোলে
- Sub Title: ‘পিউ পিউ পিউ কাঁহা’
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান
- Sub Title: মুসলিম তার নয়ন-মণি হিন্দু তাহার প্রাণ
সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে
- Sub Title: শালুক পদ্ম তোলে
বন-বিহঙ্গ! যাও রে উড়ে
- Sub Title: দেখা হলে আমার কথা কইয়ো গিয়া তারে
আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম
- Sub Title: প্রিয়তম!
এলো শ্যামল কিশোর তমাল-ডালে
- Sub Title: তমাল-ডালে বাঁধে ঝুলনা
নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
- Sub Title: বন-মৃগী সম উঠিছ চমকি’
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
- Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল
দূর বেণু-কুঞ্জে বাজে মুরলী মুহু মুহু
- Sub Title: যেন বারে বারে
যেন ফিরে না যায় এসে আজ
- Sub Title: বঁধুয়া ফিরে না যায়
যারে হাত দিয়ে মালা দিতে
- Sub Title: কেন মনে রাখো তারে
সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে
- Sub Title: মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনি-ফাঁদে
বাংলা
English