“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে
হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে
  • Sub Title: তুমি শুনিতে কি পাও?

হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে
তুমি শুনিতে কি পাও?
আখেরি নবী প্রিয় আল্-আরাবী

বারেক ফিরে চাও॥

পিঁজরার পাখি সম অন্ধকারায়
বন্ধ থাকি’ এ জীবন কেটে’ যায়;
কাঁদে প্রাণ ছুটে যেতে তব মদিনায়
চরণের এই জিঞ্জির খুলে’ দাও॥

ফতেমার মেয়েদের হেরি’ আঁখি-নীর
বেহেশতে কেমনে আছ তুমি থির!

যেতে নারি মস্জিদে শুনিয়া আজান,
বাহিরে ওয়াজ হয়, ঘরে কাঁদে প্রাণ।
ঝুটা এই বোরখার হোক অবসান —
আঁধারে হেরেমে আশা-আলোক দেখাও॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমার সোনার হিন্দুস্থান
আমার সোনার হিন্দুস্থান

আমার সোনার হিন্দুস্থান

  • Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
এল ঐ বনান্তে পাগল বসন্ত
এল ঐ বনান্তে পাগল বসন্ত

এল ঐ বনান্তে পাগল বসন্ত

  • Sub Title: বনে বনে মনে মনে রঙ সে ছড়ায় রে
মোর বুক-ভরা ছিল আশা
মোর বুক-ভরা ছিল আশা

মোর বুক-ভরা ছিল আশা

  • Sub Title: ছিল প্রাণ-ভরা ভালোবাসা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন