পথ চলিতে যদি চকিতে
কভু দেখা হয়, পরান-প্রিয়!
চাহিতে যেমন আগের দিনেতেমনি মদির-চোখে চাহিও।।
যদি গো সেদিন চোখে আসে জল,
লুকাতে সে জল করিও না ছল,
যে-প্রিয় নামে ডাকিতে মোরে
সে-নাম ধরে বারেক ডাকিও।।তোমার বঁধু পাশে যদি রয়,
মোর-ও প্রিয় সে, করিও না ভয়,
কহিব তারে, ‘আমার প্রিয়ারে
আমারো অধিক ভালোবাসিও’।।বিরহ-বিধুর মোরে হেরিয়া,
ব্যথা যদি পাও, যাব সরিয়া,
রব না হয়ে পথের কাঁটা,
মাগিব এ বর-মোরে ভুলিও।।
পথ চলিতে যদি চকিতে
- Sub Title: কভু দেখা হয় পরান-প্রিয়!
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 132
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
উত্তরীয় লুটায় আমার ধানের ক্ষেতে
- Sub Title: ধানের ক্ষেতে হিমেল্ হাওয়ায়
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
- Sub Title: আমার দেশের মাটি
মোর ধেয়ানে মোর স্বপনে
- Sub Title: পরান- প্রিয় দিয়ো হে দেখা!
কে বিদেশি বন-উদাসী
- Sub Title: বাঁশের বাঁশী বাজাও বনে
বাজিছে দামামা, বাঁধ রে আমামা
- Sub Title: শির উঁচু করি মুসলমান
শোনে লো বাঁশিতে
- Sub Title: ডাকে আমারে শ্যাম
আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে
- Sub Title: বারেবারে
পলাশ ফুলের মউ পিয়ে ঐ
- Sub Title: বউ-কথা-কও উঠল ডেকে
ভুলে যেও, ভুলে যেও
- Sub Title: সেদিন যদি পড়ে আমায় মনে
চম্পা পারুল যূথী টগর চামেলা
- Sub Title: আর সই সইতে নারি ফুল-ঝামেলা
শুধু নামে যাঁহার এত মধু সে বঁধু কেমন
- Sub Title: শুধু নাম শুনে যাঁর জাগে জোয়ার পরানে এমন
আমি কী সুখে লো গৃহে রবো
- Sub Title: আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি
বাংলা
English