দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
দীন-ই-ইসলামি লাল মশাল।
ওরে বে-খবর, তুইও ওঠ জেগেতুইও তোর প্রাণ-প্রদীপ জ্বাল।।
গাজী মুস্তফা কামালের সাথে
জেগেছে তুর্কী সুর্খ-তাজ,
রেজা পহলবি সাথে জাগিয়াছে
বিরান মুলুক ইরানও আজ,
গোলামী বিসরি’ জেগেছে মিসরি,
জগলুল-সাথে প্রাণ-মাতাল।।ভুলি গ্লানি লাজ জেগেছে হেজাজ
নেজদ আরবে ইবনে সউদ,
আমানুল্লার পরশে জেগেছে
কাবুলে নবিন আল-মাহমুদ,
মরা মরক্কো বাঁচাইয়া আজ
বন্দী করিম রীফ-কামাল।।জাগে ফয়সল ইরাক আজমে,
জাগে নব হারুন-আল-রশিদ,
জাগে বয়তুল মোকাদ্দস রে,
জাগে শাম দেখ টুটিয়া নিঁদ,
জাগে না কো শুধু হিন্দের
দশ কোটি মুসলিম বে-খেয়াল।।মোরা আসহাব কাহাফের মতো
হাজারো বছর শুধু ঘুমাই,
আমাদেরি কেহ ছিল বাদশাহ
কোন কালে, তার করি বড়াই,
জাগি যদি মোরা, দুনিয়া আবার
কাঁপিবে চরণে টালমাটাল।।
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
- Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 136
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কে এলে মোর ব্যথার গানে গোপন
- Sub Title: গোপন-লোকের বন্ধু গোপন
বেলফুল এনে দাও চাই না বকুল
- Sub Title: চাই না হেনা আনো আমের মুকুল॥
কেন চাঁদিনী রাতে মেঘ আসে ছায়া ক’রে
- Sub Title: সুখের বাসরে কেন প্রাণ ওঠে বিষাদে ভ’রে
ভোরে ঝিলের জলে শালুক পদ্ম
- Sub Title: শালুক পদ্ম তোলে
মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি
- Sub Title: লয়ে আহত প্রাণ একা গান গাহি
তোমার হাতের সোনার রাখি
- Sub Title: আমার হাতে পরালে
আস্ল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়
- Sub Title: এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়
শোনে লো বাঁশিতে
- Sub Title: ডাকে আমারে শ্যাম
কুল রাখো না-রাখো তুমি সে জান
- Sub Title: তুমি সে জানো
পরান-প্রিয়! কেন এলে অবেলায়
- Sub Title: শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায়
লুকোচুরি খেলতে হরি হার মেনেছ
- Sub Title: লুকাতে চাও বৃথা হে শ্যাম ধরা পড় ক্ষণে ক্ষণে
কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময়
- Sub Title: শ্যামের নামে হউক এবার আমার পরিচয়॥
বাংলা
English