“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি জানো নারে প্রিয়
তুমি জানো নারে প্রিয়

তুমি মোর জীবনের সাধনা

তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার বেদন বুঝো না।।

ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মৃদু বায়ু বয়
ফুলবনে পুলকের আল্পনা।।

সেদিন মধুর মাধুয়া মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
করেছিনু সে যামিনী যাপনা।।

চলে গেলে আমায় ফেলে কি আগুন মোর বুকে জ্বেলে
একদিনও ফিরে এসে দেখলে না
যদি পেতাম দুঃখিনীর কুটিরে দেখাইতাম বক্ষ চিঁড়ে
বুকের ব্যথা মুখে বলা চলে না।।

কাষ্ঠ-নলে দাবানল পোড়ায় কত বন জঙ্গল
মন পোড়ানোর আগুন বন্ধু তাহা নয়
কত বিরহীনির অন্তর তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জলে গেলে জ্বলে দ্বিগুণ
নিভে না– না নিভে না।।

জনমে জনমে ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে
খুঁজে ফিরি তোমারই ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
আসবে কি জীবনে মোর
বুকে রইলো ব্যথা ভরা বাসনা।

কথাঃ- বিজয় সরকার
শিল্পীঃ- বলাই চন্দ্র সরকার

Comments

বিজ্ঞাপন দিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

 কি করি ভেবে মরি
কি করি ভেবে মরি

কি করি ভেবে মরি

  • Sub Title: মন-মাঝি ঠহর দেখি নে
 ও মা যশোদে গো, তা আর বললে কি হবে
ও মা যশোদে গো, তা আর বললে কি হবে

ও মা যশোদে গো, তা আর বললে কি হবে

  • Sub Title: গোপালকে যে এঁটো দেই মা, মনে যে ভাব ভেবে
 কোন দিন সূর্যের অমাবস্যে
কোন দিন সূর্যের অমাবস্যে

কোন দিন সূর্যের অমাবস্যে

  • Sub Title: দেখি চাঁদেও অমাবস্যা মাসে মাসে
আগে মন সাজো প্রকৃতি
আগে মন সাজো প্রকৃতি

আগে মন সাজো প্রকৃতি

  • Sub Title: প্রকৃতির স্বভাব ধরো সাধন করো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন