“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কোন দিন সূর্যের অমাবস্যে
কোন দিন সূর্যের অমাবস্যে
  • Sub Title: দেখি চাঁদেও অমাবস্যা মাসে মাসে

কোন দিন সূর্যের অমাবস্যে ।
দেখি চাঁদেও অমাবস্যা মাসে মাসে।

বার মাসে ফোটে চব্বিশ ফুল
জানতে হয় কোন মাসে তার মূল
আন্দাজী সাধন
কর নারে মন
মূলে ভুলে ফল পাবি কিসে।।

যে করে এই আসমানী কারবার
না জানি তার কোথায় বাড়ী-ঘর
কোন সময় কখন
কোথায় আগমন
চাঁদ-চকোরে খেলে কখন এসে।।

আকাশে পাতালে শুনি দেহ-রতি
চাহি উপাসনা, চাহি সে তার বাতি
যদি চেতন-গুরু পাই
তাহারে শুধাই
লালন বলে, ঘুচাই মনের দিশে।।

—————
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০৩
‘মহাত্মা লালন ফকির’ গ্রন্থে ধুয়ার ১ম চরণে ‘সূর্যের’ স্থলে ‘চাঁদের’ এবং অন্তরার ২য় চরণে ‘মাসে’ স্থলে ‘ফুলে’ কথান্তর আছে -পৃ. ৪৬ ৷
‘লালন-গীতিকা’য় গানটি সংকলিত হয়েছে। চরণ ও স্তবক বিন্যাসে অনেক ওলট-পালট হয়েছে; উপরন্তু শব্দে ও পদগুচ্ছে কথান্তর আছে। গানটি সম্পূর্ণ উদ্ধৃতি হল :
কোনদিন সূর্যের অমাবস্যে
দেখি চাঁদেও অমাবস্যা হয় মাসে মাসে।।

আকাশে পাতালে শুনবো না
দেহ-রতির চাই উপাসনা
কোন পথে কথন
করে আগমন
চাঁদে চকোর খেলে কখন এসে।।

বার মাসে ফোটে চব্বিশ ফুল
আন্দাজী সাধন
করো নারে মন
মূলে ভুলিলে ফল পাবে কিসে।।

যে করে এই আসমানী কারবার
না জানি তার কোথায় বাড়ী-ঘর
যদি চেতন-মানুষ পাই
তাহারে শুধাই
লালন বলে, ঘুচাই মনের দিশে।। -পূ. ৫২-৫৩ ৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না

  • Sub Title: আ য় আ য় আ য় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না
মহাসন্ধির উপর ফেরে সে
মহাসন্ধির উপর ফেরে সে

মহাসন্ধির উপর ফেরে সে

  • Sub Title: মন রে ফেরো সদাই যার তল্লাশে
খুলে দে তরণী, খুলে দে তোরা
খুলে দে তরণী, খুলে দে তোরা

খুলে দে তরণী, খুলে দে তোরা

  • Sub Title: মন্দ মন্দ অঙ্গভঙ্গে নাচিছে তরঙ্গ রঙ্গে- এই বেলা খুলে দে
শ্যাম রে, নিপট কঠিন মন তোর
শ্যাম রে, নিপট কঠিন মন তোর

শ্যাম রে, নিপট কঠিন মন তোর

  • Sub Title: বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভোর
নামামৃত রে মন পান কর সদায়
নামামৃত রে মন পান কর সদায়

নামামৃত রে মন পান কর সদায়

  • Sub Title: ভবরোগের মহৌষধি আনিয়াছে গউর নিমাই চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন