“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পোষা পাখী উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে
পোষা পাখী উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে

সে আমারে ভুলবে কেমনে সজনী একদিন ভাবি নাই মনে

পোষা পাখী উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে
সে আমারে ভুলবে কেমনে সজনী একদিন ভাবি নাই মনে।।

খেলতো পাখী সোনালী খাঁচায়
কতো কি বলিতো আমায়
বসে রূপালী আড়ায়
ফটিকের বাতি ভরে তাঁরে খাবার দিতাম থরে থরে
নিঠুর পাখী আমার খেতো আনমনে।।

জংলি পাখী করলো সর্বনাশ
শুধু করি হাই হুতাস
কোথায় করবো তাঁর তালাশ
বনের পাখী বনে গেল
দিল আমার বুকে দারুণ শেল
নিঠুর পাখী আমার গেল কোন বনে
আমি পাখীর মায়া ভুলবো কেমনে।।

আগে যদি জানতাম পাখির মন
পাখি আমার করিবে এমন
ওরে জানলে দিতাম না এ মন
কে এমন দরদী আছে
বলে দিবি পাখির সন্ধান আমার কাছে
পাখি আমার গেলো কোন বনে।।

পাখীর মায়ায় পড়ে কতো লোক
তারা পেল আমার মত শোক
তাদের জল ভরা দুই চোখ
অসীম গহীন বনের পাখী
তারে আপন বলে কেন ডাকি
পাগল বিজয় কান্দে পাখীর সন্ধানে
পাগল বিজয় কান্দে বসে বিজনে।

কথাঃ- বিজয় সরকার
শিল্পীঃ- বলাই চন্দ্র সরকার

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

মুখে কি হয় মানুষ পরিচয়

  • Sub Title: রুহু ইনছান হলে মানুষ কয়
রাধারমণ দত্ত

শ্যামের পীরিতে সুখ হইল না

  • Sub Title: তবু তার মন পাইলাম না ধু
রাধারমণ দত্ত

মনাগুনে দগ্ধ হইয়া

  • Sub Title: ব্ৰজেশ্বরী রাধা ধুয়া
রাধারমণ দত্ত

কেনে ভাবে আইলাম রে

  • Sub Title: রঙ্গে আইলাম রঙ্গে গেলাম রঙ্গে ভুইলা রইলাম
রাধারমণ দত্ত

ভব সিন্ধু পার হবে যদি মন আয়

  • Sub Title: মোহনীরে নামের তরী কান্ডারী অদ্বৈত নিতাই ধু
মাইজভাণ্ডারী গান

দেখ দেখ তাপি মন

  • Sub Title: দিছে প্রেমের খেল বসি হৃদের আসনে
রাধারমণ দত্ত

জলের ঘাটেতে বসি ঠার দিয়া কুল মজাইছে

  • Sub Title: ওগো একূল ওকূল দুকূল গেল
রাধারমণ দত্ত

মন রবে না রে চিরকাল

  • Sub Title: যৌবন যমুনার জোয়ার
মাইজভাণ্ডারী গান

চরণে এসেছে পাগল

  • Sub Title: চরণে এসেছে পাগল
রাধারমণ দত্ত

না আসিয়া মনচোরা নিশি হইল ভোর

  • Sub Title: পুরুষ ভ্ৰমর জাতি নিদয়া নিষ্ঠুর
দুর্বিন শাহ

ভাঙা তরী, নাই কাণ্ডারি রে

  • Sub Title: কান্দি ঘাটে বইয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন