সয়ালের দয়াল বন্ধু রে
তুমি যে সরল
তোমার লাগিয়া রে বন্ধু
ভুবন পাগল রে।।সয়ালের দয়াল রে বন্ধু
তুমি সর্বঘটে আছ
জীবের জীবন নাম ধরিয়া
স্বরূপে মিশেছ রে।।লতায় পাতায় দেখি তোমার
দয়ার পরিচয়
দয়াময় বলে তোমারে
সর্বজীবে কয় রে।।নিরাশ আঁধার মাঝে
আশার আলো তুমি
কাঙালের বন্ধু তুমি
তুমি অন্তর্যামী রে।।পাগল আবদুল করিম বলে
কী করবে শয়তানে
তুমি যারে কর দয়া
তোমার নিজ গুণে রে।।
সয়ালের দয়াল বন্ধু রে
- Sub Title: তুমি যে সরল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঝুমকো-লতার চিকন পাতায়
- Sub Title: হেরেছি তোমার লাবনি প্রিয়া
চল রে সুবল রাই দরশনে
- Sub Title: ব্রজের রাখাল সনে ধেনু চরাও বনে বনে
রাধা রাধা রাধা বলি সুর লাগিল
- Sub Title: কানে আসি
করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
- Sub Title: জাত ছেফাতে দোস্তি করে, কেউ কারেও ভুলেতে পারেনা
গৌর ছাড়া হইলাম গো প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে
- Sub Title: প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে সোনার গৌর না হরিলে
যদি ফানার ফিকির জানা যায়
- Sub Title: যায়
সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না
- Sub Title: যেই নাম তুমি বল আমি শুনি আমি বলি নাম তুমি শুন না
তারে চিনবে কি এই মানুষে
- Sub Title: মোর সাঁই ফিরে যে রূপে সো
শ্যামরূপে নয়ন আমার নিল গো
- Sub Title: তারে আমি ভুলিতে না পারি
নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর
- Sub Title: হে হৃদয়েশ্বর-
বাংলা
English 
Comments