আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি
মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি
আমি দীনহীন তুমি না বাসিও ভিন
তুমি না করাইলে মাবুদ আমি কি পারি।।তোমার তজল্লি-শানে দীল রওশনে
অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজগুণে
তুমি দয়াবান মাবুদ আমি যে অজ্ঞান
রাখো কিবা মারো তোমার ভরসা করি।।তোমার নামের জোরে ইউনুস পয়গাম্বরে
চল্লিশ দিন বেঁচে রইলেন মাছের ভিতরে
তোমার নুরের তজল্লায় মাবুদ পাহাড় পুড়ে যায়
মুসা নবি বেঁচে রইলেন নাম স্মরণ করি।।নমরুদ পামরে অগ্নিকুণ্ড করে
হাত পা বেঁধে ফেলে দেয় ইব্রাহিম নবিরে
তোমার নামের যে কী গুণ মাবুদ নিভিল আগুন
নুহের নৌকায় জলপ্লবনে তুমি কাণ্ডারি।।ইউসুফ নবিরে কুয়ার ভিতরে
কে বাঁচাইল তুমি ছাড়া ডাকলো আর কারে
ইব্রাহিম খলিলে
তোমার নামে চালায় ছুরি ইসমাইলের গলে
ছুরির নিচে বাঁচাইলে দয়াল নাম ধরি।।দাও আমায় পানা আমি করেছি গুনা
কবিরা-সগিরা আর জানা অজানা
কয় আবদুল করিম তুমি গাফুরো রহিম
দয়া করে ক্ষমা কর দোহাই তোমারি।।
আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি
- Sub Title: মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে সাধন জোরে কেটে যায় কর্ম-ফাঁসি
- Sub Title: কর্ম-ফাঁসি
যে রূপে সাঁই আছে মানুষে
- Sub Title: রসের রসিক না হলে কি পাবে তার দিশে
অবুঝ মোর আঁখি-বারি
- Sub Title: আমি রোধিতে নারি
ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে
- Sub Title: কোন দেশে যাও রে মাঝি
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে
- Sub Title: হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস
তুমি তো গুরু স্বরূপের অধীন
- Sub Title: আমি ছিলাম সুখে ঊর্ধ্ব দেশে
কি বলিস গো তোরা আজ আমারে
- Sub Title: চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ ফণী
শুনলো শুনলো বালিকা
- Sub Title: রাখ কুসুমমালিকা
আহা, চুরের ঘাটে নাও লাগাইয়া
- Sub Title: ঐ নাও যতনে অতি গোপন সাধ রে অমূল্যধন
হে আকাশবিহারী-নীরদবাহন জল
- Sub Title: আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল
দাঁড়া কানাই একবার দেখি
- Sub Title: কে তোরে করিল বেহাল
মধুর দেল-দরিয়ায় যে জন ডুবেছে
- Sub Title: ও সে সব খবরে জবর হয়েছে
বাংলা
English 
Comments