“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া
মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া
  • Sub Title: দেশের বন্ধু বিদেশ গেল আমারে ভুলিয়া গো

মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া
দেশের বন্ধু বিদেশ গেল আমারে ভুলিয়া গো।।

বৈশাখ মাসেতে সই গো বৎসর নবীন
প্রেম করিলাম বন্ধুর সনে ছিল শুভদিন।
জ্যৈষ্ঠ মাস ভালোই গেল কী বলিব আর
কুক্ষণে আসিল সই গো দারুণ আষাঢ় গো।।

আষাঢ় মাসেতে সই গো দুঃখ এল মনে
আপন বন্ধে প্রেম করিল বিদেশীর সনে।
শ্রাবণ মাসেতে বন্ধুর পাই না গো আর দেখা
অভাগিনী দিনরজনী বসে কাঁদি একা গো।।

ভাদ্র মাসে ওগো সখি গাছে পাকা তাল
দুঃখের উপরে দুঃখ যৌবন হইল কাল।
আশ্বিন মাসেতে সই গো বরিষা হয় শেষ
আমি রইলাম একাকিনী বন্ধুয়া বিদেশ গো।।

কার্তিক মাসে গোয়ারাঙ্গী অগ্রহায়ণে ধান
গৃহস্থ ভাই মাঠে যায় আনন্দে গায় গান।
পৌষ মাসে অভাগিনী কাঁদি নিরালায়
মাঘ মাসের দারুণ জারে ধরল কলিজায় গো।।

ফাল্গুন মাসেতে সই গো কোকিল করে গান
অভাগিনীর বন্ধু গেল, গেল কুলমান
চৈত্র মাসেতে সই গো বৎসর পূরণ
করিমের মনের দুঃখ হইল না বারণ গো।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

তোরা বল গো সখীগণ, চিন্তা কিসে হয় বারণ

  • Sub Title: চিন্তা রোগের ঔষধ যাইয়ে করা অন্বেষণ
কবিয়াল রমেশ শীল

চলরে মন মাইজভাণ্ডারে খেলতে

  • Sub Title: মাইজভাণ্ডারী বাবা আমার নূরের পুতুলা
কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব

কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব

  • Sub Title: বাজিবে মলিন মরম তলে
মাইজভাণ্ডারী গান

ইয়ে কেয়া হার জমালে

  • Sub Title: কুলোরে মেহরো মহছয্যা, রেগাফর উনক আসন হায়
হাসন রাজা

কামাই কৈলে জামাই পাইবায় ভালো গো সুন্দরী নাতিন

  • Sub Title: কামাই কৈলে জামাই পাইবায় ভালো
রাধারমণ দত্ত

উপায় কি করি গো বল মনোচোরা

  • Sub Title: শুধু দেহ থইয়া মনপ্ৰাণ বন্ধে কুন সন্ধানে ভইরা নিল
মাননীয় প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী

  • Sub Title: আমি- সাধারণ এক গায়ক, যন্ত্রী
রাধারমণ দত্ত

হরি হইয়ে কেন বল হরি

  • Sub Title: না পরিবে গউর চান্দ
দুর্বিন শাহ

বনের কোকিল রে

  • Sub Title: তুমি ডালেতে বসিয়া
আর কি ভরসা আছে

আর কি ভরসা আছে

  • Sub Title: আর কোথা যাব, তুমি না রাখিলে দীন হীনে?

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন