“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
  • Sub Title: শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই

বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই।।

স্বাধীন হবে সুখে রবে বাংলা মায়ের সন্তান
এর জন্যে দিয়েছে কত লক্ষ লক্ষ প্রাণ।।

কত নারী হলো স্বামীহারা ঝরে চোখের জল
পুত্রহারা হয়ে কত মা হলেন পাগল।।

শোষিত বাঙালি আর ভুলবে না কখন
এই দেশে শাসনের নামে চলবে না শোষণ।।

রক্তের বিনিময়ে এলো বাংলার স্বাধীনতা
ভুলিব না ভুলিবার নয় অন্তরের ব্যথা রে।।

বাংলা মোদের জন্মভূমি রে বাংলা মোদের দেশ
বাংলা মায়ের সেবা করে হোক না জীবন শেষ।।

রাখতে বাংলার স্বাধীনতা রাখতে বাংলার মান
ধন্য তারা দিল যারা দেশের জন্য প্রাণ।।

বাংলার সার্বভৌমত্ব রাখতে যদি চাও
শোষণের বিরুদ্ধে সবাই এক হয়ে দাঁড়াও।।

স্বাধীন মাতৃভূমি মোদের স্বর্গ মনে করি
বাউল আবদুল করিম গায় স্বাধীন বাংলার জারি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

  • Sub Title: গুরু গত না হলে প্রেমের প্রেমিক না হলে সে ধন পায় না রে
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

  • Sub Title: মুক্তামণি রেখেছে ধনি বোঝাই করে সেই দোকানে
আমার নয়ন-ভুলানো এলে
আমার নয়ন-ভুলানো এলে

আমার নয়ন-ভুলানো এলে

  • Sub Title: আমি কী হেরিলাম হৃদয় মেলে
প্ৰেম সরোবরের মাঝে রসেরি তরঙ্গ
প্ৰেম সরোবরের মাঝে রসেরি তরঙ্গ

প্ৰেম সরোবরের মাঝে রসেরি তরঙ্গ

  • Sub Title: কোন্ ভাগ্যে কার দৈবযোগে সে রসের প্রসঙ্গ
বঁধুয়া, হিয়াপর আওরে
বঁধুয়া, হিয়াপর আওরে

বঁধুয়া, হিয়াপর আওরে

  • Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি
আয় দেখে যা নতুন ভাব এনে গোরা
আয় দেখে যা নতুন ভাব এনে গোরা

আয় দেখে যা নতুন ভাব এনে গোরা

  • Sub Title: মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন