“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

  • Sub Title: বড় যুবতী সই মোর

লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে

কি দিয়া সাজাইমু তোরে।
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।
হাত চাইয়া হাত চাইয়া বালা দিমু ,
মতিয়া লাগাইয়া সই মোর মতিয়া লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
কানো চাইয়া কানো চাইয়া
কানফুল দিমু, পান্না লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।
নাক চাইয়া নাক চাইয়া কেশর দিমু ,
চুনিয়া লাগাইয়া সই মোর, চুনিয়া লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
গলা চাইয়া মালা দিমু, ফুতিয়া লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
পিন্দন চাইয়া শাড়ি দিমু, ওড়না লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
মাথা চাইয়া টিকা দিমু জড়োয়া লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
পাও চাইয়া পাঝর দিমু, ঘুঙ্গর ও লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
আইছৈন লীলাবালি ঠমকে ঠমকে
বইছৈন লীলাবালি ভালা গো
না জানি কুন ইস্কে লীলাবালি
না জানি কুন ইস্কে লীলাবালি
ঘুন ঘুন সদা মাতৈন গো
নাকর​ কেশরী কানের পাশা
বইছৈন লীলাবালি ভালা গো
মাথার সীতাপাটি গায়ের ওড়না
বইছৈন লীলাবালি ভালা গো
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন চল রে দেশে যাই বিদেশ আসি
মন চল রে দেশে যাই বিদেশ আসি

মন চল রে দেশে যাই বিদেশ আসি

  • Sub Title: দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
আজি শরততপনে প্রভাতস্বপনে
আজি শরততপনে প্রভাতস্বপনে

আজি শরততপনে প্রভাতস্বপনে

  • Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো
ঝুমকো-লতার চিকন পাতায়
ঝুমকো-লতার চিকন পাতায়

ঝুমকো-লতার চিকন পাতায়

  • Sub Title: হেরেছি তোমার লাবনি প্রিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন