“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
  • Sub Title: তুমি জানো আমার বেদন আর বলিব কারে

সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
তুমি জানো আমার বেদন আর বলিব কারে।।

বন্ধু ও, অপরাধী আছি আমি দয়ার সাগর তুমি
অন্তর্যামী জানো তো অন্তরে বন্ধু রে
ক্ষমা করে অপরাধ পূর্ণ কর মনোসাধ
কুল নিয়া ঘটাইলে প্রমাদ সদায় আঁখি ঝরে।।

বন্ধু ও, মিছা ভবে মিছা মায়ায় ভুলিয়া রয়েছি তোমায়
নিরুপায় হলেম একেবারে বন্ধু রে
পতিতপাবন নামটি তোমার পাতকীরে কর উদ্ধার
ভরসা করেছি এবার তোমারই দরবারে।।

বন্ধু ও, তব পদে আশ্রয় নিয়া আমার আমার ছেড়ে দিয়া
তোমার হইয়া থাকব সুখের ঘরে বন্ধু রে
পাগল আবদুল করিম বলে চাই না স্বর্গ তোমায় পাইলে
কর্মফলে আছি অন্ধকারে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা
রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

  • Sub Title: ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা
একি হাড়-ভাঙা শীত এল মামা
একি হাড়-ভাঙা শীত এল মামা

একি হাড়-ভাঙা শীত এল মামা

  • Sub Title: যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা
 খাকে গড়লো পিঞ্জিরে
খাকে গড়লো পিঞ্জিরে

খাকে গড়লো পিঞ্জিরে

  • Sub Title: এ শুকপাখি আমার কিসে গঠেছে রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন