দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
ও প্রেম করছে যেজন, মরছে সেজন
সে বিনে কেউ জানে না।।ইউনুস নবি প্রেমিক ছিল
আসল প্রেমে মত্ত হলো রে
মাছে তারে গিলে খাইল
ধরল সে প্রেম ছাড়ল না।।ইব্রাহিম নবি প্রেমিক ছিল
অগ্নিকুণ্ডে ত্রাণ পাইল রে
নিজ বেটা কুরবানি দিলো
দেখায় প্রেমের বাহানা।।মুসা নবি প্রেম করিল
কুহেতুরে নুর দেখিল রে
নুরের তেজে পাহাড় জ্বলে
মুসা কিন্তু জ্বলে না।।ইউসুফ আর জুলেখা বিবি
জগতে যার প্রেমের খুবি রে
লাইলি মজনু দুজনার প্রেম
জগতে হয় ঘোষণা।।রাবিয়া বসরী বিবি
দেখাইলেন প্রেমের খুবি রে
শিরির জন্য ফরহাদ মরে
হইয়া প্রেমের দিওয়ানা।।পাগল দুর্বিন শাহ বলে
এমন প্রেমিক কয়জন মিলে রে
সেই প্রেমেরই প্রেমিক না হইলে
বন্ধের দেখা মিলে না।।
দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
- Sub Title: ও প্রেম করছে যেজন মরছে সেজন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
দয়াল নিতাই কারো ফেলে যাবে না
- Sub Title: ধরো চরণ ছেড়ো না
বন্ধু শ্যামরায় মাথে দিয়া হাত বল শুনি
- Sub Title: বন্ধুরে জন্মে জন্মে দাসী করি রাকবায়নি আমারে
প্রেম করা কি সকলে জানে
- Sub Title: প্রেমের আছে একটা ওজন
কাজ নাই আমার দেখে দশা
- Sub Title: ব্রজের যতো ভালবাসা
ও জলের রানী
- Sub Title: ঘাটে বাঁধা একশো ডিঙি- জোয়ার আসে থেমে
ও কালা, কালা রে
- Sub Title: তুই আমারে দিলি কত জ্বালা
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
- Sub Title: বইল প্রাণে দখিন-হাওয়া আগুন-জ্বালা
ছাড়ো ছাড়ো আঁচল বঁধু
- Sub Title: যেতে দাও
আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা
- Sub Title: কাজের বেলায় পরশমনি আর অসময়ে তারে চেনো না
কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া
- Sub Title: মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে
- Sub Title: যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
বাংলা
English 
Comments