“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
  • Sub Title: মায়ানদী ছয়জন বাদি সে ঘাটে ত্রিবেণির বাজার

সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
মায়ানদী ছয়জন বাদি সে ঘাটে ত্রিবেণির বাজার।।

নদীর আছে তিনটি সুতা, তিন সুতা একযোগে গাঁথা
কুম্ভীরে ভাঙ্গিবে মাথা বায়ুসাধন নাই রে যার।।

দমকলেতে দিয়া চাবি উদয় করো জ্ঞানের রবি
ঠিক রাখিও ধ্যানের ছবি দেখবে লীলা চমৎকার।।

ঝোঁক বুঝিয়া গেলে রে মন মণিমুক্তা মিলে তখন
কেউ কিনে অমূল্য রতন কেউ করে ভবের ব্যাপার।।

তিন দিনে তিন মহাজনে মাল বিকায় অতি সন্ধানে
খরিদ করে ভক্তজনে অভক্তের নাই অধিকার।।

করিম কয় সংসারেতে আসা-যাওয়া একই পথে
মন চলে না গুরুর মতে কারে কী বলিব আর।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 আর তো কালার সে ভাব নাইকো সই
আর তো কালার সে ভাব নাইকো সই

আর তো কালার সে ভাব নাইকো সই

  • Sub Title: সে না তেজিয়ে মদন, প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম-ঝাঁপই
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

  • Sub Title: কবি ভাবেন-যৌবন আর ফুল সকালে ফুটে সন্ধ্যায় যায় ঝরে ফুলের মালাকে মিলন-রাতের শেষে স্রোতে ফেলে দিতে হয় -এই তার নিয়তি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন