“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন

বেলা শেষে পারঘাটায় এসেছি তোমার দরজায়,
পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন।।

পাপী তাপি পার করিতে এলে তুমি দুনিয়াতে,
ভাণ্ডার রহমান মনজেল লীলা নিকেতন।

দয়াল দাদা ধর নাম পূর্ণ কর মনস্কাম,
অহেতু কি কর সবে দয়া বিতরণ।।

তোমার একটু দয়া পেলে, সর্ব জয়ী ভূমণ্ডলে,
ভয় করিয়া আজরাইল এলে হরিতে জীবন।।

নানারূপে আজাজীল ধরে, পীরের রূপ ধরিতে নারে;
কোরান হাদিসে তার আছে নিদর্শন।।

তুমি আমার নয়ন মণি, তোমায় ভাবি দিন যামিনী,
আজরাইল আইলে একটুখানি দিও দরশন।।

রমেশ কয় দরবারি ভাই, বুদ্ধি হীনের সিদ্ধি নাই,
বুদ্ধি বিনে কোন কর্ম হবে না সাধন।।

পীরের ভিতর লুকুতে পারি, আর কি মরণকে ডরি,
আজরাইল করে নিবে ধরি-পীর মুরীদ একজন।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বন্ধু বাঁকা শ্যাম রায়

  • Sub Title: অভাগীর অন্তরে প্রাণনাথে কি জ্বালা দিলায়
মাইজভাণ্ডারী গান

দিন কাটালেম হেলে ঢেলে

  • Sub Title: (অমন) সাধন ভজন করবিনা গো মজিয়ে রলি ধূলা খেলে
মাইজভাণ্ডারী গান

বিচ্ছেদেরানলে জ্বৈলে গেল

  • Sub Title: কত আর আশায় রব বল অহে প্রাণ ধন
এই রাতে

এই রাতে

  • Sub Title: একা পথে কি ব্যাথা সাথে নিয়ে
ওরে কঠিন পাষাণ মন
ওরে কঠিন পাষাণ মন

ওরে কঠিন পাষাণ মন

  • Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও
দুর্বিন শাহ

বন্ধু রে তোর কঠিন হিয়া

  • Sub Title: আমি অভাগিনী কত কলঙ্কিনী
মাইজভাণ্ডারী গান

রূপ মেঁ আপনে থে সাগর

  • Sub Title: হার রঙ্গকা নেকলি মৌজিঁ জাহের কি ছব্ আলম কো
রাধারমণ দত্ত

পোষাইল সুখের যামিনী বড় বাকি নাই

  • Sub Title: বলিয়া দে গো চন্দ্রাবলী রাধার কুঞ্জে যাই
পয়লা ফাল্গুনে আইলো
পয়লা ফাল্গুনে আইলো

পয়লা ফাল্গুনে আইলো

  • Sub Title: যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
মাইজভাণ্ডারী গান

মিছা ভব মাঝে এসে

  • Sub Title: নিজ রঙ্গে মুর্শিদ সঙ্গে খেল প্রেম খেলারে মন মনুরা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন