মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই।।সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সামন্তবাদ মিলে
দেশের সম্পদ লুটে নিল তিন ডাকাতের দলে।।উচিত কথা কইতে গেলে জেল জুলুমের ডর
পেটে ভাত রোগে ঔষধ নাই, পরার নাই কাপড়।।স্কুলেতে ধনীর ছেলে ধনীর পড়া পড়ে
গরিবের ছেলে মেয়ে অনাহারে মরে।।ডাক্তারখানায় ডাক্তারগণ আছেন দলে দলে
গরিব কি ঔষধ পাবে পয়সা ছাড়া গেলে।।কোর্ট-কাছারি খোলা আছে হইতেছে বিচার
গরিবে কি বিচার পাবে পয়সা নাই যাহার।।শোষিত গরিব যারা হলো নিরুপায়
শোষকের শোষণের পালা চলছে সর্বদায়।।দুর্ভিক্ষ সৃষ্টি করে করিয়া কৌশল
বৎসরে বৎসরে আসে দারুণ বন্যার জল।।বাড়ি ভাঙে ফসল নেয় বন্যার পানি আসে
জোতদার সুদখোর মহাজন সুযোগ দেখে হাসে।।বাড়ি জমি অল্প দামে কিনবে মহাজন
সুদের বাঁধন গলে বাধবে গরিব কৃষকগণ।।খাজনা-ট্যাক্সের চাপ দিয়েছে চেয়ারম্যান তহশিলদার
লোটা বাটি ক্রোক করে উপায় নাই তো আর।।শোষকের ইমারত গড়তে নেতারা পাগল
রঙবেরঙে বের হয়েছে ভোটশিকারী দল।।কেহ বলে জাগো বাঙালি উড়াও জয় নিশান
কেহ বলে ধর্ম গেল জাগো মুসলমান।।কৃষক মজুরের কেহ গায় গুণগান
আসলে ধাপ্পাবাজি ভোট নেওয়ার সন্ধান।।বাউল আবদুল করিম বলে সূক্ষ্ম রাস্তা ধরো
শোষণমুক্ত সমাজ গড়ে বাঁচার উপায় করো।।
মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
- Sub Title: হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়
- Sub Title: সুখের বাসা ভেঙে ফেলবি আয়
যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
- Sub Title: আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
চিরদিন জল ছেঁচে মোর
- Sub Title: জল ছাড়ে না এ ভাঙ্গা নায়
কত দিনে ওরে শ্যাম আর কত দিনে
- Sub Title: কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে ধু
আজ শেফালির গায়ে হলুদ
- Sub Title: উলু দেয় পিক পাপিয়া
ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
- Sub Title: গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের ‘পরে
জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা
- Sub Title: সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
- Sub Title: তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে
তুমি বর্ষায়-ঝরা চম্পা
- Sub Title: তুমি যূথিকা অশ্রুমতী
প্রাণসজনী শুননি মুরলী গো সৈ গহিন বনে
- Sub Title: রবী শুনে অধৰ্য মন প্ৰাণ করে উচাটনে চি
বাংলা
English 
Comments