“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল

কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল
যার যা ইচ্ছা তাই বলে, বুঝি না আসল নকল।।

জন্ম আমার সিলেট জেলায় সুনামগঞ্জ মহকুমায়
বসত করি দিরাই থানায় গ্রামের নাম হয় ধল।।

ধল একটি প্রসিদ্ধ গ্রাম দূরদূরান্তে আছে নাম
এই গ্রামেতে জন্ম নিলাম, নাই কোনো সম্বল।।

স্কুল মাদ্রাসাদি শিক্ষাদীক্ষার আছে বিধি
মধ্যে বহে কালনী নদী তাতে কালো জল।।

কালনী নদীর উত্তর পারে আছি এক কুঁড়েঘরে
পোস্ট অফিস হয় ধলবাজারে ইউনিয়ন তাড়ল।।

পিতার নাম ইব্রাহিম আলী সোজা সরল আল্লার ওলি
পির মুর্শিদের চরণধূলি করিমের সম্বল।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

শ্যাম যদি হইত পোষা পাখি, প্রাণসখি

  • Sub Title: শ্যাম যদি হইত পোষা পাখি
দুর্বিন শাহ

নিখিল ব্রাহ্মাণ্ডে প্রতি দেহ ভাণ্ডে

  • Sub Title: খেলিছ অখণ্ডে থাকিয়া একা
মায়ের দেওয়া মোটা কাপড়

মায়ের দেওয়া মোটা কাপড়

  • Sub Title: মাথায় তুলে নে রে ভাই
রাধারমণ দত্ত

না আসিয়া মনচোরা নিশি হইল ভোর

  • Sub Title: পুরুষ ভ্ৰমর জাতি নিদয়া নিষ্ঠুর
মুক্ত প্রাণের দীপ্ত-বাসনা

মুক্ত প্রাণের দীপ্ত-বাসনা

  • Sub Title: তৃপ্ত করিবে কে?
রাধারমণ দত্ত

রাই, কিসের তোমার অভিমান গো

  • Sub Title: শ্যাম আইল না কুঞ্জবনে
কবিয়াল রমেশ শীল

বন্ধু সুখের দিনে দুঃখের আগুন

  • Sub Title: বসন্তে অশান্ত করি জ্বালা দিলা আমারে
দুর্বিন শাহ

ভাঙা তরী, নাই কাণ্ডারি রে

  • Sub Title: কান্দি ঘাটে বইয়া
মাইজভাণ্ডারী গান

প্রিয়া বিনে দোষে দোষী

  • Sub Title: ক্ষমা কর অপরাধ পড়ি তোমার পায়
রাধারমণ দত্ত

চির পরাধিনী নারীর গো মনে সুক থাকে না

  • Sub Title: আপনার সুকে সুকী জগৎ পরায় সুক বুঝে না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন