“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নবযৌবন কালবসন্ত
নবযৌবন কালবসন্ত
  • Sub Title: ঘরে নাই মোর প্রাণকান্ত

নবযৌবন কালবসন্ত
ঘরে নাই মোর প্রাণকান্ত
জীবন রাখিব কার আশায়।।

শোন বলি গো প্রাণললিতা
আমি নারীর দুঃখের কথা
কত ব্যথা দিলো বন্ধুয়ায়
নবযৌবন দিলো দেখা
কেমনে রহিব একা
প্রাণের সখা রইল মথুরায়
নতুন যৌবনকালে
প্রাণবন্ধু না আসিলে
প্রাণ ত্যাজিব কাল যমুনায়।।

কাল যৌবন হইল বৈরি
প্রেমাগুনে জ্বলে মরি
বল সখা করি কী উপায়
যে দেশে মোর বন্ধু আছে
যাও সখি বন্ধুয়ার কাছে
কইও খবর বন্ধের রাঙা পায়
বন্ধুরে করাইও স্মরণ
প্রেমজ্বালাতে হবে মরণ
পাই যে চরণ মরণ বেলায়।।

মরণের আর নাই গো বাকি
প্রাণবন্ধু আনো দেখি
ওগো সখি ধরি তব পায়
আসিলে বৈদেশি নাগর
উঠাইয়া বুকের কাপড়
পোড়া দাগ দেখাইতাম নিরালায়
সর্বদুঃখ পাশরিয়া
থাকতাম চিরসুখী হইয়া
সাধ মিটাইতাম বলে দুর্বিন শায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী
এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী

এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী

  • Sub Title: একবার যুগলবেশে দাঁড়াও এসে নিরাখি জুড়াই প্ৰাণী
ভবের খেলায় হেলায় দিন যায়
ভবের খেলায় হেলায় দিন যায়

ভবের খেলায় হেলায় দিন যায়

  • Sub Title: না হইল সাধন গুরুর চরণ পাছে মন কি হবে উপায় ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন