সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না।
পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা।।প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কূল
জগৎ জুড়ে বাজে শোনো পিরিতের কলঙ্কের ঢোল
দিতে গিয়ে প্রেমের মাশুল মান-কুলমান থাকে না।।লাইলি-মজনু শিরি-ফরহাদ ওদের খবর রাখ
নিন ইউসুফের প্রেমে জুলেখার হয় কত পেরেশানি
নবির প্রেমে ওয়াসকরনি যার প্রেমের নাই তুলনা।।পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বুঝা বইতে হয়
কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না।।প্রেমিকের প্রেম-পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সে মহাজন নাই তার ঘৃণা লজ্জা ভয়
বাউল আবদুল করিমে কয় অপ্রেমিকে বোঝে না।।
সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
- Sub Title: পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনি
- Sub Title: চকিত পথে বনে বনে
মহাসন্ধির উপর ফেরে সে
- Sub Title: মন রে ফেরো সদাই যার তল্লাশে
মলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা
- Sub Title: জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা
খোদা রয় আদমে মিশে
- Sub Title: কার জন্য মন হলি হত
পাগল বানাইল রে আমারে
- Sub Title: শ্যাম পিরিতে কুল মজাইয়া
তা কি মুখের কথায় হয়
- Sub Title: চেতন হয়ে সাধন কর রসিক মহাশয়
কে তুমি দূরের সাথী
- Sub Title: এলে ফুল ঝরার বেলায়
ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি
- Sub Title: যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি
নীরে শুনি নিরঞ্জন হ’ল
- Sub Title: নূর ছিল কি পাঁজা পাঁজা এরা কোন নূরে এল
আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা
- Sub Title: কাজের বেলায় পরশমনি আর অসময়ে তারে চেনো না
অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
- Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে চি
সুখের নিশি গেল ফুরাইয়া
- Sub Title: প্রাণসখি গো
বাংলা
English 
Comments