যদি ভজন পথে যাবি,
কালাচাঁদ আনন্দপুরে আপন ঘাটে দেখতে পাবি।ত্যাগ করে বেদের বিধি, মেনে লও গুরুর বিধি।
অনুমান ভেবে অবিধি, বর্তমান কর দাবি,
গুরু বটে বিধির বিধি দেখরে মনে ভাবি,
তাতে একবিন্দু অবিশ্বাস হলে নিজের কপাল নিজে খাবি।।গুরু তোর দুগ্ধের নদী, জানিলে মরণের বিধি,
প্রাপ্ত হবে সুধা, নিধি খেয়ে অমর হবি।
সারা জীবন নিত্যানন্দ রসে থাকবি ডুবি,
ও তোর ওজন মত ভজন হলে, ভাগ বণ্টকে অর্ধেক পাবি।।আর কি তোর স্বর্গ নরক, গুরু তোর নরক নিবারক,
হংসের মত করে পরখ, নীর ছেড়ে ক্ষীর খাবি।
জল আগুনে গাছে-বাশে দেখবি গুরুর ছবি।
রমেশ বলে এক রং হলে শমনকে কলা দেখাবি।।
যদি ভজন পথে যাবি
- Sub Title: কালাচাঁদ আনন্দপুরে আপন ঘাটে দেখতে পাবি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 106
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেনে আইলাম জলে গো সই
- Sub Title: না হেরিলাম শ্যামরূপ কদম্বের তলে গো ধু
আমি পাপী গোনাহগার
- Sub Title: সালাম জানাই বারেবার
আমার একি হইল জ্বালা
- Sub Title: দেইখে আইলাম শ্যাম চিকন কালা
ফুলের মালা গলেরে ফুলের
- Sub Title: ফুলরাজ এল আমার ফুলের মহলে
এই মহামায়া যুগল মালা
- Sub Title: লীলা ব্ৰজপুরে
প্রাণনাথ বন্ধু আমার
- Sub Title: কই রইল গো
স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
- Sub Title: রেখেছি স্বপনে ডাকিয়া
ওমা উমা, এ আনন্দ কোথা রাখি বল্
- Sub Title: নগরে উঠেছে কি আনন্দ কোলাহল
প্ৰাণ কি করে গো সই মন চলে না গৃহে
- Sub Title: যাইতে পারি না আর কুল রাখিতে
ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
- Sub Title: পুয়া-পুড়ি বইয়া হাততালি দিয়া
সকলি আরম্ভ করি লইয়ে
- Sub Title: তুমি মাওলা দয়াল দাতা পূর্ণ কর মনস্কাম
খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান রে বন্ধু
- Sub Title: খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান ধু
বাংলা
English