“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
  • Sub Title: পুয়া-পুড়ি বইয়া হাততালি দিয়া

ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
পুয়া-পুড়ি বইয়া হাততালি দিয়া
কেমন সুন্দর বিয়ার গান গাইতাম।।

ধুলা-বালু লইয়া ঠুলি-ঠালি দিয়া
উন্দাল কাটিয়া রান্ধা বওয়াইতাম
বিরুন ভাত রান্‌তাম দামান খাবাইতাম
তেনার কন্যা বানাইয়া দানে বিয়া দিতাম।।

মামুর বাড়ি যাইতাম দুধ-কলা খাইতাম
রাইত অইলে নানির কোছো ঘুমাইতাম
লুকালুকি খেলাইতাম আমি যখন লুকাইতাম
তুকাইয়া না পাইলে টুল্লুক দিতাম।।

বয়স যখন নয় দাঁত পড়বার সময়
কাউয়ায় দেখলে দাঁত উঠে না বিশ্বাস করতাম
পড়া দাঁত নিয়া নানিরে দেখাইয়া
কইলার তলে দাঁত গাড়িয়া থইতাম।।

পানিতে লামিতাম সাঁতার খেলিতাম
সাঁতার শিখবার লাগি পোকড়া আম খাইতাম
আবদুল করিম বলে ইশকুলো গেলে
মাস্টরসাব মরবার লাগি দোয়া করিতাম।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আয় গো যাই নবীর দ্বীনে
আয় গো যাই নবীর দ্বীনে

আয় গো যাই নবীর দ্বীনে

  • Sub Title: দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদীনে
আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই
আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই

আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই

  • Sub Title: কাঙাল হব মেঙে খাব রাজরাজ্যের আর কার্য নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন