ওই যমুনায় কী রূপ হেরিলাম
কদম তলে ওই নিরলে
বাঁশির ধ্বনি শুনিলাম।।কে যেন নিগূঢ় কাননে
বাঁশি বাজায় মোহন টানে গো
রব শুনিয়া কান্দে প্রাণে
মনে লয় কাছে যাইতাম।।নিষ্ঠুর বাঁশির রব শুনিয়া
মনপ্রাণ গেল উড়িয়া গো
পাগল বেশে কাছে যাইয়া
সোনার যৌবন সঁপিলাম।।আইলাম ঘরে কলসি লইয়া
মনপ্রাণ বান্দা থইয়া গো
প্রাণী ছাড়া দেহ লইয়া
গৃহে না রইতে পারলাম।।বাহির হইলাম পাগল বেশে
যাব বলে তার উদ্দেশে গো
দুর্বিন শাহরই কর্মদোষে
নিষ্ঠুর প্রেমে প্রাণ দিলাম।।
ওই যমুনায় কী রূপ হেরিলাম
- Sub Title: কদম তলে ওই নিরলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 163
বাউল গান এর নতুন প্রবন্ধ
তোমহারী নূরী কদম্
- Sub Title: ধরেতে ধর পড়ায়ে তবছে মেরে দম্
আমি কিসের দোষী বন্ধু
- Sub Title: আমি তোমার অধীন হই চিরদিন তোমাকে উদ্দেশী রে
কে তুমি জানিতে যদি
- Sub Title: তা হলে কি এ জগতে, তোমারি এ দশা হত
যৌবন গাছে ফুল ধরেছে
- Sub Title: ফুলে মধু ভরা
রাতুল চরণ দেখব আমি কবে
- Sub Title: রাতুল চরণ দেখব আমি কবে
মধুর মধুর স্বরে ডেকেছে আমারে গো কদমতলে
- Sub Title: কত আদরে কইরে মধুর স্বরে ডাকে রাধে আয় কদমতলে
আমি আমার বন্ধের অধীন বন্ধে নাই ভাবে ভিন
- Sub Title: বন্ধে নাই ভাবে ভিন
প্রেমের সন্ধানে চল মন
- Sub Title: বিনা প্রেমে রীতি নীতি, তপ জপ অকারণ
ফুলের মালা হলো কী জ্বালা
- Sub Title: বন্ধু বিনে পড়াই কার গলে রে
কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
- Sub Title: জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো
যদি সব সাগরের জ্বল
- Sub Title: যদি পৃথিবীর সব গাছ লিখনী হত
নিশি শেষে কেনে এসে দেও রে কালা যন্ত্রণা
- Sub Title: তুমি যে শ্যাম চন্দ্রার বন্ধু ডাকি আমি জানি না
বাংলা
English