“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তওবা করো বারেবার
তওবা করো বারেবার
  • Sub Title: পড়ো দুরুদ আস্তাগফার

তওবা করো বারেবার
পড়ো দুরুদ আস্তাগফার
নামাজ রোজা খোদা ভেজা
আদায় করো না।।

কিবলা রোখে খাড়া হইয়া
ক্বলবে ধ্যান রাখিয়া
মুর্শিদের বরজক মিশাইয়া
নামাজ পড়ো না
কলবে যে সোবাহান
কোরানে আছে প্রমাণ
তাতমাইন্না ক্বলব পড়ো
বলে রাব্বানা।।
মান আরাফা নাফছাহু
ফাক্কাদ আরাফা রাব্বাহু
নিজকে নিজে না চিনিলে
নামাজ হবে না
ফাওয়াইলুলিল্ল মুছাল্লিনা
কাইলি সুস্থি নামাজ হয় না
ইন্নাহ্ সালাহ্ তানহা
ভেবে দেখো না।।

ধ্যান করো সজিদা
সামনে রাখিয়া খোদা
মনপ্রাণ করিল ফেদা
পাবে ঠিকানা
ক্বাদ আফ্‌লাহা মান জাক্কা
কোরানেতে আছে পাকা
আর যত সব কানার ধোকা
তাই যে জানে না।।

মুর্শিদের উছিলা করি
লুকাইয়াছেন আপে বারি
দুর্বিন শাহ কয় মন বেপারি
তাল্লাশ করো না
ইয়াদুল্লাহ ফাওক্কা আইদিহিম
বিচার করো ও ভাই মুমিন
নাহনু আকরাবু শুনে
তালাশ করো না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি পথভোলা এক পথিক এসেছি
আমি পথভোলা এক পথিক এসেছি

আমি পথভোলা এক পথিক এসেছি

  • Sub Title: সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা
মন তো মানে না সই
মন তো মানে না সই

মন তো মানে না সই

  • Sub Title: প্রাণবন্ধু রহিল কই
কৃপা করে চৈতন্য নিতাই
কৃপা করে চৈতন্য নিতাই

কৃপা করে চৈতন্য নিতাই

  • Sub Title: তোমরা দু ভাই গৌর নিতাই আমরা দুই জগাইমাধাই চি
যেও না আন্দাজি পথে মন-রসনা
যেও না আন্দাজি পথে মন-রসনা

যেও না আন্দাজি পথে মন-রসনা

  • Sub Title: কুপথে কুপ্যাঁচে প’লে প্রাণে বাঁচবে না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন