আমার জীবন তরি কাণ্ডারী এক গাউছ মাইজভাণ্ডার,
এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার।মাওলা আমার দীনের বন্ধু,
দয়াল দাতা কৃপা সিন্ধু,
পার করিতে ভবসিন্ধু বন্ধু নাইরে আর।।আমি অপরাধী শাখা নদী
তুমি অনন্ত জলধি,
আকর্ষিয়ে না লও যদি উপায় কি আমার।রূপের রাজা বটে তুমি
তাহার এক রেণু আমি,
আমি তুমি তুমি আমি, কর একাকার।রমেশ বলে ভাবি মনে,
মিলন যুগে মিলন দিনে,
শেষ জমানায় এ জীবনে ভরসা তোমার।।
আমার জীবন তরি কাণ্ডারী
- Sub Title: এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 93
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর জ্বালা দিও না বাঁশি আর জ্বালা দিও না আমারে
- Sub Title: জনম দুক্ষিনী রাধা জানি কি জান না রে?
কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু
- Sub Title: কিনা দোষে তেজিলায় আমারে ধু
বাবা তোর ধরি দু'চরণ
- Sub Title: গুণা করিয়াছি কর ক্ষমা বিতরণ
পাশরিতে পারি না ও শ্যামরূপের নমুনা
- Sub Title: চক্ষের মাঝারে রূপে করে আনা জানা
সবাই বলে আমি আমি
- Sub Title: স্বরূপে নিরূপে আমি এক আমির ভাব দুই প্রকার
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
- Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না
আমার দয়াল গুরু
- Sub Title: আমার বাষট্টি বৎসরের পাড়ি রাস্তা বহুদূর
আমার হৃদয়েতে শ্রীহরি
- Sub Title: আমি কি তোর যমকে ভয় করি
শ্ৰী গৌরাঙ্গের আগমনে কলির ধন্য হইল
- Sub Title: এবার বড় সুদিন আইল
দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে
- Sub Title: পাপী তাপী জনে শ্যাম তুমি দয়া করো
তুমি বিনে কেহ নাই
- Sub Title: তোমা ভাবানলে জ্বলি কাটি রাত্র দিন
বাংলা
English