“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে
শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে
  • Sub Title: গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই

শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই৷
গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই
গুরু দিলে পাই, খাবাইলে সে খাই।।

বাঁচাইলে সে বাঁচি নাইলে মরি
সৰ্বেশ্বর পরম ঈশ্বর গুরু
হরিহর জগতের গোসাই।।
সত্য যুগে হরি ত্ৰেতাতে রাম ধনুকধারী
দ্বাপরেতে ব্ৰজে শ্ৰীনন্দের কানাই।।
কলিতে গৌরাঙ্গ ভক্তগণ সঙ্গ লইয়া নিতাই
গুরু কর্ণধার ও ভব পারাবার
তারিতে ভবে আর কেউ নাই।।
শ্ৰীরাধারমণ কয় শ্ৰীগুরু আশ্রয়
আর শমনের ভয় নাই৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চম্পক-বরণী টলমল তরণী
চম্পক-বরণী টলমল তরণী

চম্পক-বরণী টলমল তরণী

  • Sub Title: চলে শ্যামা তরুণী যৌবন-গরবী
চোখ যে ওদের ছুটে চলে গো
চোখ যে ওদের ছুটে চলে গো

চোখ যে ওদের ছুটে চলে গো

  • Sub Title: ধনের বাটে মানের বাটে রূপের হাটে দলে দলে গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন