“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি
আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি
  • Sub Title: শব্দ শুনি জামাইর মায় পাঠাইলা বারবাড়ি

আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি।।
শব্দ শুনি জামাইর মায় পাঠাইলা বারবাড়ি।।
ঘর গজে উঠিতে রে জামাইর মায় দিলা বানা

বিছানায় বিছাইয়া দিলা জামাইর মার চারখানা৷
চাটি দিলা পাটি দিলা আর দিলা গালিচা৷
তামাক খাইতে দিলা বেলোয়ারি হুক্কা।।
বালিশ দিলা গির্দ্দক দিলা চান্দুয়া মশারি
পান খাইতে দিলা নারায়ণগঞ্জী থালি।।
বানা নিলা বাজনিগুষ্টি ঘরাগজে যাইয়া৷
রমণ বলে, বিদায় করে জামাই মারে দিয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর

তোরা সব জয়ধ্বনি কর

  • Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়
মন চোরা রে কোথা পাই
মন চোরা রে কোথা পাই

মন চোরা রে কোথা পাই

  • Sub Title: কোথা যাই মন আজ কীসে বুঝাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন