পাগলের প্রেমবাজারে গেলে
কেউ আর ফিরে না
উঁচানিচা করে সমান
মান-অপমান বোঝে না।।নয়নপুরে যাবে কোন্দল
মনটারে লয় করে পাগল
মাশুক ছবি করে সম্বল
গাছতলাতে ঠিকানা
কাঠ পুড়িলে অঙ্গার কালি
আঙ্গা পুড়ে হয় সে ছালি
শুনে লোকের গালাগালি
তবু সে নাম ভোলে না।।লোহা নিয়া কর্মকারে
পিটায় পুড়ায় বারেবারে
লোহা কিন্তু লোহা থাকে
করে কতই নমুনা
প্রেমিকের এমনই পরীক্ষা
লোকের গালি ঠেলাধাক্কা
খাইয়া কিন্তু থাকে পাক্কা
মাশুক বিনে জানে না।।মাটি জলে মন্থন করে
ইট বানায় আগুনে পুড়ে
শত বৎসর পড়ে রইলে
আসল মাটি আর হয় না
প্রেম আগুনে পুড়ে যারা
ইটের মতো শক্ত তারা
কাটো-মারো জ্বালাও-পোড়াও
সেই পোড়া দাগ মিটে না।মনসুর হাল্লাজ প্রেমে পাগল
শরিয়তে করে কাতল
পুড়ে ছালি ভাসাইল
আইনল হক নাম ছাড়ে না
দুর্বিন শাহ কয় ইউসুফ নবি
যার প্রেমে জুলেখা বিবি
আশি বৎসর কেঁদেছিল
বৃদ্ধা হয় নওজোয়ানা।।
পাগলের প্রেমবাজারে গেলে
- Sub Title: কেউ আর ফিরে না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 143
বাউল গান এর নতুন প্রবন্ধ
যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া
- Sub Title: যাবার কথা শুনিলে অবুঝ প্ৰাণে ধৈরজ মানে না রে প্রাণনাথ
কানু রে গুণমণি শ্ৰীবৃন্দাবনে শুনি মুররীর ধ্বনি
- Sub Title: বিরহ বেদন তনু হাতেতে মোহন বেণু
আইল নতুন রসেরি সারাৎসার রে
- Sub Title: ঠাকুর তিননাথ অবতার
সেথা, আমি কি গাহিব গান
- Sub Title: যেথা গভীর ওঙ্কারে সাম-ঝঙ্কারে
তরুমূলে শ্যামরূপ হেরিলাম অরুমূলে
- Sub Title: নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে
হাওয়া ও হেরছকা পর্দা ওঠা দো
- Sub Title: মেরে মাওলা মেরি বিগড়ী বানা দো
মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায়
- Sub Title: গিয়াছিলাম জলের ঘাটে দেইখে আইলাম শ্যামরায়
আর বাইজ নারে বন্ধের বাঁশি রে
- Sub Title: তোমার মধুর স্বরে রহিতে পারি না ঘরে বাঁশি রে
আজ এই মেঘে ঢাকা রাত
- Sub Title: আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি
ললিতে বিনয় করি বলিগো শ্যাম
- Sub Title: সে বড় কঠিন অতি নিদারুণ নারীবধের ভয় রাখে না
ও জলে দেখিবি যদি আয়
- Sub Title: সোনার বরন গৌর আমার নদীয়ায় বেড়ায়
সখী কি করি উপায় যার লাগি বৈরাগী হইলাম
- Sub Title: তারে পাই কোথায়? ধু
বাংলা
English