“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: জীবন-মরণ সমান কথা, যদি তোমার দয়া হয়

রাখ মার তোমার ইচ্ছা, তুমি কর্তা ইচ্ছাময়,
জীবন-মরণ সমান কথা, যদি তোমার দয়া হয়।।

জীবন তোমারি দান, মরণ মিলনের টান,
এই বটে আনন্দের সাড়া তবে কি মরণের ভয়।।

তব কৃপা পায়না যারা,
তারা হয় জীয়ন্তে মরা,
তোমারি করুণা হলে মরিয়ে অমর হয়।।

তোর সাথে নরকে গেলে,
স্বর্গ সুখ শান্তি মিলে,
তুমি ছাড়া স্বর্গই নরক, সাধুগণে কয়।।

যে দয়া করেছ মোরে,
রেখেছি অঞ্চল ভরে,
দেখাব হাশরে যদি নেকী-বদীর প্রশ্ন হয়।।

সম্মুখে অন্তিমের পাড়ি,
তুমি যদি হও কাণ্ডারী,
নামের বানা শিরে ধরে পাড়ে যেতে কিসের ভয়।।

তব নামের জপমালা,
আজন্ম জপেছি মাওলা,
সছজুদ প্রার্থনা কবুল করো দয়াময়।।

করিমের প্রাণ পাখী,
এ দেহ-পিঞ্জরে থাকি,
উড়ে যেতে পায় যেন তোমার চরণদ্বয়।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আর জ্বালাইও না ভাণ্ডারী

  • Sub Title: কচি মনে এত জ্বালা সইতে পারি না ॥ (ভাণ্ডারী)
মাইজভাণ্ডারী গান

আমার হৃদে হানি বান

  • Sub Title: আমার হৃদে হানি বান, দেহ ছাড়া করলে আমার প্রাণ
মাইজভাণ্ডারী গান

ভাণ্ডারী নাম মধু ভাণ্ড

  • Sub Title: জপে যে মধুর নাম, পুরে তার মনস্কাম
দুর্বিন শাহ

মেরাজে যাবে যদি ওরে মন

  • Sub Title: পবন বোরাকে চড়ো
রাধারমণ দত্ত

আমি গৌর প্ৰেমে মজে গো

  • Sub Title: গৌর প্রেমের এতই জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
মাইজভাণ্ডারী গান

মোস্তফা আগেয়ে ইনকিলাব আগেইয়্যা

  • Sub Title: ক্বল কারো কো বিতর জে খেতাব আগাইয়্যা (ঐ)
কবিয়াল রমেশ শীল

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে

  • Sub Title: (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই
হাসন রাজা

প্রেমানলে হাসন রাজা জ্বলিল

  • Sub Title: জ্বলিয়া যাইতে হাসন রাজা এই বলিল
মাগো এ পাতকী ডুবে যদি যায়

মাগো এ পাতকী ডুবে যদি যায়

  • Sub Title: অন্ধকার চির মরণ সিন্ধুনীরে
রাধারমণ দত্ত

ভবে মানব জন্ম আর হবে না

  • Sub Title: নামামৃত পান কর্লে রে মন ভাবে জন্ম মরণ হবে না চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন