“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: খোদে খোদা আদম জাদা

মুর্শিদ সুরতে খোদা বর্তমান
খোদে খোদা, আদম জাদা
পয়দা সুরতে ইনসান।।

মন রে-
মুর্শিদকে খোদা জানিলে
শরিয়তে কাফের বলে
খোদা হতে জুদা জানলে
হবে মকরুমের সমান
দুই রাস্তার মধ্যের রাস্তা
চিনিয়া করো ব্যবস্থা
তা না হলে দিবে খাস্তা
পাবে না তার সন্ধান।।

মন রে-
লক্ষ কোটি সুরত লইয়া
কুল্লে সাইন মোহিত হইয়া
ভুলের জালে ঘেরাও দিয়া
রহিয়াছে অন্তর্ধ্যান
মুর্শিদের উসিল্লা করি
করিতেছে লুকোচুরি
ইলাহিল ওয়াছি আল্লা
কোরানে আছে প্রমাণ।।

মন রে-
গেলে হাসরের বিচারে
দেখা দিবেন পরোয়ারে
কোন সুরতে চিনবে তারে
কে তোরে দিবে নিশান
তাই বলি মন কথা ধরো
বরজকে নিশানা করো
তাত মাইন্না ক্বলব পড়ো
সাক্ষ্য দিতেছে কোরান।।

মন রে-
ভবে থাকতে লও চিনিয়া
নইলে তুই হাশরে গিয়া
যাবে তারে খোদা কইয়া
মিছে হবে পেরেশান
যে জনে মুর্শিদ ধরে না
খোদায় কয় আমায় পাবে না
দুর্বিন শাহ কয় তার কাণ্ডারি
সর্বদা রবে শয়তান।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ

  • Sub Title: নীতি রদ বদল মাত্র গন্তব্য স্থান দুইটি কোথা
মাইজভাণ্ডারী গান

মানুষ পাব কারে

  • Sub Title: মনের কথা মন খুলিয়ে, বলতে পারি যারে
রাধারমণ দত্ত

প্ৰেম করিয়া প্ৰাণে আমায়

  • Sub Title: কোন কথা আছেনি তোমার মনে ধু
দুর্বিন শাহ

দেহ পুড়ে সোনার বাংলা

  • Sub Title: উড়িতেছে জয় নিশান
রাধারমণ দত্ত

দেহার সুখে কেন প্রেমের মরা মর্লেমনা

  • Sub Title: প্রেমের মর্ম জানলে না ধু
রাধারমণ দত্ত

হরির নাম কর সার, ওরে বদন

  • Sub Title: ভাই বন্ধু স্ত্রীপুত্র সকলি অসার
ও কী ও বন্ধু
ও কী ও বন্ধু

ও কী ও বন্ধু

  • Sub Title: কোন দিন আসিবেন বন্ধু
রাধারমণ দত্ত

রাধা বইলে আর ডাকিও না

  • Sub Title: ওরে কে তোরে শিখাইল বাঁশি
রাধারমণ দত্ত

নিশি শেষে কেনে এসে দেও রে কালা যন্ত্রণা

  • Sub Title: তুমি যে শ্যাম চন্দ্রার বন্ধু ডাকি আমি জানি না
রাধারমণ দত্ত

কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী

  • Sub Title: মোহনমধুর স্বরে হইয়াছি গো উন্মাদিনী চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন