সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া-
রসিক বন্ধু কালিয়ায়।। ধু।।
নেওগো প্রেমের মালাখানি প্ৰেমফুল গাথছি তায়-আমার কথা কইয়া মালা রাখিয়া দিও বন্ধের পায়৷
বন্ধে যদি না চিনে গো কইও কইও আমার দায়
তোমার প্রেমের প্ৰেমিক একজন প্ৰেম জ্বরে মারা যায়৷
বিনয় করি কইও বন্ধে ওগো প্ৰভু শ্যামরায়
রাধা নামে তোমার প্রেমিক সদায় কান্দে উভরায়
মরার আগে একবার তোমায় দুই নয়নে দেখ্তে চায়৷
কইও কইও বন্ধের কাছে যদি বন্ধের মন চায়
জীবনে না পাইলে দেখা মইলে রাধারমণ চায়।।
সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া
- Sub Title: রসিক বন্ধু কালিয়ায় ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 141
বাউল গান এর নতুন প্রবন্ধ
সতত অধীন রঙ্গে
- Sub Title: প্রাণ সঙ্গী থেকে প্রিয়ে দেখায় আমা ভিন
এস মা জগজননী দুৰ্গে দুৰ্গতিনাশিনী
- Sub Title: ভব ভয় বিপদ নাশিনী
হে প্রাণের ধন যায় মন প্রাণ
- Sub Title: আর প্রাণে বধিও নারে
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
- Sub Title: জানতে পারে পরমতত্ত্ব
রূপ দেখিলাম জলের ঘাটে
- Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায় ধু
স্মরিয়ে তোমারি নাম যে যখন গিয়াছে
- Sub Title: সর্বত্র মঙ্গল তার সর্বজয়ী যথা তথা
প্রেম তরীতে পার করগো
- Sub Title: প্রেম সমুদ্রের ঢেউ দেখিয়া, হরিয়া গেল ভোলা মন
পাখি লগা মনে কিয় বারে বারে
- Sub Title: পাখি লগা মনে
চলরে মন রাজ দরবারে
- Sub Title: সদর মহকুমা নদীয়াপুরে ধু
বহু বাধা আছে যেই পথে
- Sub Title: ভয় করলে তুই পারবি নারে পার হতে
মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
- Sub Title: দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই
বিয়া করলাম ক্যান রে দাদা বিয়া করলাম ক্যান
- Sub Title: হলাম আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়া চেয়ারম্যান
বাংলা
English