“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
  • Sub Title: দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই

মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই।।

গরিবকুলে জন্ম আমার আজও তা মনে পড়ে
ছোটবেলা বাস করিতাম ছোট্ট এক কুঁড়েঘরে
দিন কাটিত অর্ধাহারে রোগে কোনো ঔষধ নাই।।

একসঙ্গে জন্ম যাদের তেরশো বাইশ বাংলায়
আনন্দে খেলে তারা ইস্কুলে পড়িতে যায়
আমার মনের দুর্বলতায় একা থাকা ভালো পাই।।

পিতামাতার ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম
জীবন বাঁচাবার তাগিদে প্রথম চাকুরিতে গেলাম
মাঠে থাকি গরু রাখি ঈদের দিনেও ছুটি নাই।।

সবসময় গান গাইতাম মনের এই স্বভাব ছিল
আমাকে নয় গানকে তখন অনেকে বাসত ভালো
রাগ-রাগিনি ভালো ছিল রচনা করিয়া গাই।।

চাকুরি তখন ছেড়ে দিলাম হাতে নিলাম একতারা
দিবারাত্র গান গাই লোকেলে বেসরা
উদাস মনের চিন্তাধারা মন যাহা চায় তাই গাই।।

গ্রামের মুরুব্বি আর মোল্লা সাহেবের মতে
ধর্মীয় আক্রমণ এল ঈদের দিনে জামাতে
দোষী হই মোল্লাজির মতে পরকালেও মুক্তি নাই।।

নিষেধ বাধা না মানিয়া কুলের বাহির হইলাম
একতারা সঙ্গে নিয়া ঘরবাড়ি ছেড়ে দিলাম
ঘর ছাড়া বাউল সাজিলাম সকলেরই করিম ভাই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওরে মন কুপথে না যাইও
ওরে মন কুপথে না যাইও

ওরে মন কুপথে না যাইও

  • Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও
আসিয়া গৌরাঙ্গের হাটে
আসিয়া গৌরাঙ্গের হাটে

আসিয়া গৌরাঙ্গের হাটে

  • Sub Title: গৌরচান্দের দেখা পাব নি গো সই
সৃজন ভোরে প্রভু মোরে
সৃজন ভোরে প্রভু মোরে

সৃজন ভোরে প্রভু মোরে

  • Sub Title: (তুমি) জা্তে আমার ললাট-লেখা জীবন আমার কেমন হবে
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

  • Sub Title: কাঁচাসোনা গোরাচনা রে আরো অ গৌর
কোথায় হে দয়াল কান্ডারী
কোথায় হে দয়াল কান্ডারী

কোথায় হে দয়াল কান্ডারী

  • Sub Title: ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী
গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে
গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে

গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে

  • Sub Title: একে জীৰ্ণ তরী তাহে তুফান ভারি ঢেউ দেইখে প্ৰাণ কাঁপে ডরে
 আমি কি দোষ দিব কারে রে
আমি কি দোষ দিব কারে রে

আমি কি দোষ দিব কারে রে

  • Sub Title: আপন মনের দোষে পল্লেম ফেরে রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন