“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রূপ দেখিলাম জলের ঘাটে
রূপ দেখিলাম জলের ঘাটে
  • Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায় ধু

রূপ দেখিলাম জলের ঘাটে ভুলাইলে না ভুলা যায়
সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায়।। ধু।।
একদিন জলের ছায়ায় রূপ দেখিলাম নদীয়ায়

পূর্ণিমারো চন্দ্ৰ যেমন ঝলক মারে সারা গায়৷
দেখা মাত্র সার হইল কাঞ্চা ভিড়া হইল দায়
আমায় ছেড়ে প্ৰাণবন্ধু ভুলিয়া রইলো মথুরায়৷
সব সখী মিলিয়া বস রোগ বারণের চিস্তনায়-
প্ৰেম রোগের ওষধ সইগো- কোন বাজারে পাওয়া যায়
সব করিও না নাশ গো তোরা অন্তর জলে যন্ত্রণায়
বৈদ্য আনি দেখাও গো তোরা নইলে আমার প্রাণই যায়
ভাবিয়ে রাধারমণ বলে প্ৰেম জ্বালায় প্ৰাণই যায়
বন্ধের কাছে নেও গো মোরে ধরি তোদের রাঙ্গা পায়৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আর কি আমি ছাড়ব তোরে
আর কি আমি ছাড়ব তোরে

আর কি আমি ছাড়ব তোরে

  • Sub Title: মন দিয়ে মন নাই বা পেলেম
রাখে গো তোর প্ৰেমঋণে
রাখে গো তোর প্ৰেমঋণে

রাখে গো তোর প্ৰেমঋণে

  • Sub Title: তোমার সুদ সহিতে শুধু করিব যদি প্ৰাণে বাঁচি
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা

আমি রাধা ছাড়া কেমনে থাকি একা

  • Sub Title: ব্ৰজেশ্বরী রাইকিশোরী একবার এনে দেখা
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার হঠাৎ ডুবে যায়

তরী আমার হঠাৎ ডুবে যায়

  • Sub Title: কোন্‌খানে রে কোন্ পাষাণের ঘায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন