“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সজনী- সই গো
সজনী- সই গো
  • Sub Title: আমি রইলাম কার আশায়:

সজনী- সই গো,
আমি রইলাম কার আশায়:
চুয়া-চন্দন-ফুলের মালা-

আমি থইছি কটরায়।।
সজনী- সই গো।।
গাঁথিয়া বনফুলের মালা
আমি দিতাম কার গলায়:
একেলা মন্দিরে ঝুরি-
না আইল শ্যামরায়৷
সজনী- সই গো।।
নিশি অলন শেষকালে বন্ধু
ডাকছে কোকিলায়:
দারুণ কোকিলার সুরে-
আমার বন্ধে আমায় ছাড়িয়া যায়
সজনী- সেই গো।।
ভাইবে রাধারমণ বলে,
আমি ঠেকিয়াছি প্রেমদায়:
দারুণ আঙ্খির জলে-
আমার ঝিল-মিল করিয়া যায়
সজনী- সই গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমার মনে কী বাসনা
তোমার মনে কী বাসনা

তোমার মনে কী বাসনা

  • Sub Title: তোমার প্রেমের বাণে আমার অঙ্গ যায় জ্বলিয়া
আর শুন শুন শুন মন দিয়া
আর শুন শুন শুন মন দিয়া

আর শুন শুন শুন মন দিয়া

  • Sub Title: কালায় প্ৰাণ নিল মুররী বাজাইয়া
আমি ডাকি কাতরে প্রাণ
আমি ডাকি কাতরে প্রাণ

আমি ডাকি কাতরে প্রাণ

  • Sub Title: আইস রে কাঙালের সখা হৃদয় মন্দিরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন