পিরিতে আরিলাম মান কুল-গো সই এখন আমি আর যাব কই?।। ধু।।
সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই
চুনী খাইয়ে মুখ জ্বালিয়ে মইলাম ভেবেছিলাম খাসা দই৷জগতে কলঙ্কী বলুক তাতে মুই লজ্জিত নই
নিন্দার বোঝা মাথে লইয়া যদি বন্ধের দাসী হই৷
যার লাগি উদাসী হইলাম সে বা কোথা আমি কই
জগতে কলঙ্ক রইলো দুক্ষ আমি কেম্নে সই৷
কৃপা করি বল গো তোরা বিনয় করি প্রাণ সই
উদাসী হইয়া ফিরি প্রাণবন্ধু বল গো কই৷
তাতে কোন দুক্ষ নাই যদিও কলঙ্কী হই
জন্মে জন্মে যদি জন্মি প্ৰাণবন্ধের দাসী হই৷
ভাবিয়া রাধারমণ বলে এখন যাব কই
সয়াল সংসার ঘুরি বন্ধের নামে উদাসী হই।।
পিরিতে আরিলাম মান কুল-গো
- Sub Title: সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 15
বাউল গান এর নতুন প্রবন্ধ
ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
- Sub Title: শাক্ত-শৈব বুঝে, যেরূপে যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা
গোলাব ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়
- Sub Title: এনেছি তুলে রাঙা গুল পরাতে তোমার খোঁপায়
ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে
- Sub Title: সেকি সামান্য চোরা
জন্মিয়া শুনেছি ভবে তুমি আছ
- Sub Title: তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা
ব্রজের সে প্রেমের মর্ম সবাই কি জানে
- Sub Title: শ্যাম অঙ্গ গৌরাঙ্গ হল যে প্রেম সাধনে
প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
- Sub Title: মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো
স্টিমারে কী আজব কল
- Sub Title: উপরতলায় ইঞ্জিন আর নিচতলাতে ছাড়ে জল
আমি কার কাছে জানাব গো
- Sub Title: শ্যাম পিরিতের এত যন্ত্রণা
বন্ধু রে তোর কঠিন হিয়া
- Sub Title: আমি অভাগিনী কত কলঙ্কিনী
এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে
- Sub Title: গউর নিতাই এসে প্রেম বরিষে নদীয়ায় ধু
প্রেমের গাছে ফুল ধরেছে
- Sub Title: দেখিতে সুন্দর
তুমি তো সেই যাবেই চ’লে কিছু তো না রবে বাকি
- Sub Title: আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি
বাংলা
English 
Comments