“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: ঔরছ মেলা প্রেমের খেলা দেখবি আশেকের গোলজার

আয়রে আয় রহমান মন্জিল মাইজভাণ্ডার,
ঔরছ মেলা প্রেমের খেলা দেখবি আশেকের গোলজার।

দুই দিকে দুই রওজা বাত্তি জ্বলে অনিবার,
হালকা তালে আশেক নাচে আল্লাহু জিকির সার,
উট, গরু, গয়াল, মৈষ সংখ্যা নাই ছাগল, ভেড়ার।

মাঝে মাঝে নলকূপ আছে পিপাসী লোক পানি খায়।
কেহ ছিটে আতর গোলাপ বাবাজানের হুজুরায়,
বাবা জানের পশ্চিম পার্শ্বে রোয়াজা শাহাজাহাদার।

কেহ রান্ধে কেহ খাবায় খেদমতে আছে মশগুল,
নানা রকম বাদ্য বাজে হক ভাণ্ডারী শব্দ মূল,
হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ মিলন কেন্দ্র প্রেম দরবার।

রমেশ বলে হুকুম মতে দুই একবার দরবারে যাই,
খেদমতে হাজির হতে এই পোড়া কপালে নাই,
দয়া করে বাবায় যদি খেদমতে রাখে এইবার।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

আমার বন্ধু মোরে ছেড়ে গেল

  • Sub Title: কেমনে পাইব তারে গো সখি আমার বুক ভাসে নয়ন জলে
শাহ আব্দুল করিম

মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা

  • Sub Title: সবার উপরে মানুষ সৃষ্টিতে নাই যার তুলনা
কবিয়াল রমেশ শীল

চাঁদের ছুরতে আমার

  • Sub Title: মাইজভাণ্ডার গগনে উঠল অকলঙ্ক চাঁন
হাসন রাজা

হাসন রাজা বাউলা, মনে সদায় রাখিও আল্লা

  • Sub Title: আর কিছু মনে আসলে পড়িও নওজবিল্লা
কেন বঞ্চিত হব চরণে

কেন বঞ্চিত হব চরণে

  • Sub Title: আমি কত আশা ক’রে ব’সে আছি
দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি বসে নিরালায়

দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি বসে নিরালায়

  • Sub Title: যদি মন্দির মসজিদে গিয়ে জুতা চুরি যায়
কবিয়াল রমেশ শীল

আমার এই নিবেদন দয়াল

  • Sub Title: রবি বসিল পাটে, ধেয়ে এলেম ভবের ঘাটে
রাধারমণ দত্ত

গৌররূপে আমায় পাগল করিল রে

  • Sub Title: যন্ত্রণা আর সহে না প্ৰাণে
হাসন রাজা

ঘরের গিরি, ঘরের গিরি রে, একবার আইস ঘর থাকি

  • Sub Title: হাসন রাজা তুষ্ট হউক তুর চান্দমুখ দেখি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন