মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি৷
মধুর স্বরে আর বাইজ না।। ধু।।
কুলবতী যুবতীর প্রাণ ধৈরয মানে না।। চি।।বাঁশি রে কুল ভয় লাজ রে গেল দূরে
গৃহে যাইতে আর পারি না৷
আমার হিয়ার মাঝে জ্বলছে আগুন
নিবাইলে নিবে না।। ১।।
আমি রে অবলা সরলা রে কুলবালা
ঘরে পতি গুরু গঞ্জনা৷
বাঁশি অবলা বধিতে তুমি
বিধাতার সৃজনা।। ২।।
বাঁশি রে শ্রবণে নয়নে যে সম্মিলন
অনুক্ষণ হয় উচাটনা৷
মনে লয় তার হইতেম দাসী
রাধারমণের বাসনা।। ৩।।
মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি
- Sub Title: মধুর স্বরে আর বাইজ না ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 155
বাউল গান এর নতুন প্রবন্ধ
ওরে সুজন নাইয়া
- Sub Title: নীল যমুনায় কোথায় যাও রে বাইয়া
ধরলে না অধরারে, ওরে পাগল
- Sub Title: ধরলে না অধরা
প্ৰেম প্রেম রাধার ভক্তি সাধ্য সার
- Sub Title: যে প্রেমেতে বান্ধা কৃষ্ণ রসময় ধু
তোমার পিরিতে বন্ধু রে, বন্ধু কী হবে না জানি
- Sub Title: তুমি আমারে করবায় নাকি
শহরের বাবুগিরি সবার টেক্কা রাখব ভাই
- Sub Title: বাবুর বাবু সেরা বাবু বাবুয়ানির জুড়ি নাই
চুনু চুনু জুনু জুনু ধ্বনি আতি
- Sub Title: রাত্র দিন ছুনা যায়ে, ছুন্তে লাগে সুমধুর
মন দিলাম মন পাইবার আশে
- Sub Title: বন্ধু আমার হইল না
আজ কেন প্ৰাণ কেন্দে কেন্দে উঠেরে ভাই
- Sub Title: আমি যার লাগি দেশান্তরী কোথায় গেলে তারে পাই
আমি সুরমা নদীর নাইয়া
- Sub Title: উজান বাকে ছাড়লাম তরি
কাইন্দ না রাই কমলিনী
- Sub Title: পিরিতি করিয়া গেল ছাড়িয়া
বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে
- Sub Title: তোমায় ছাড়া রহিব কেমনে চি
বাংলা
English