এসো গৌর গুণমণি জগতের চিন্তামণি
পতিত পাবন অবতার৷
তুমি হে পরম গুরু মনোবাঞ্ছা কল্পতরুঅনাথের নাথ সারাৎসার।।
শ্ৰীরাধারা ভাবাবেশে অভাবকাক্তি অভিলাষে
শ্ৰীকৃষ্ণচৈতন্য অবতার৷
ধন্য কলি ধন্য যুগ অবতীর্ণ শ্ৰীচৈতন্য
কলিযুগ সর্বযুগ সার
তপ যজ্ঞ যাগ ধ্যান হরিনাম সংকীর্তন
কলিযুগ করিতে নিস্তার৷
বিনামূল্যে প্ৰেমধন অযাচনে বিতরণে
নাহি কর কুলের বিচার
করুণার অবতার ভাবে না হইবে আর
পাপী তাপী করিতে উদ্ধার৷
শ্ৰীকৃষ্ণ চৈতন্য চন্দ্ৰ বলরাম নিত্যানন্দ
মহাদেব দ্বৈত অবতার৷
ব্ৰহ্মা হৈল হরিদাস নারদ মুনি শ্ৰীনিবাস
যত প্রিয় ভক্তবৃন্দ আর৷
অতিদীন অকিঞ্চন কহে শ্ৰীরাধারমণ
নিজ গুণে কর মোরে পার।।
এসো গৌর গুণমণি জগতের চিন্তামণি
- Sub Title: পতিত পাবন অবতার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
আনন্দ-দুলালি ব্রজ-বালার সনে
- Sub Title: নন্দ-দুলাল খেলে হোলি
কৃতিকর্মার খেল কে বুঝতে পারে
- Sub Title: পারে
গুরু কও মোরে সার শিক্ষা দেও
- Sub Title: যে মন্ত্রে ভব পার
ধরা রে মন আমার বচন সাধু সঙ্গে কর বাস
- Sub Title: কামক্ৰোধ লোভ মোহামদম্ভ সকলি হইবে নাশ
আপন মনে যাহার গরল মাখা থাকে
- Sub Title: যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে
অবুঝ মোর আঁখি-বারি
- Sub Title: আমি রোধিতে নারি
কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি
- Sub Title: অগাধ জলের মাঝে জ্বলছে বাতি
সামান্য জ্ঞানে কি মন তুই পাইবি রে
- Sub Title: বিষ জুদা করিয়ে সুধা রসিক জনা পান করে
এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো
- Sub Title: আনো জানো তব মল্লারমন্দ্রিত বীন
সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু
- Sub Title: কোন দেশে তোর থানা
ধরে আজাজিল সেজদা বাকি রেখে কোনখানে
- Sub Title: কর রে মন সেজদা, সেই জায়গা চিনে
বাংলা
English 
Comments