কে বলে পিরিতি ভালা গো সজনী
কে বলে পিরিতি ভালা৷
কালার পিরিতি অতি বিপরীতঅন্তরে দ্বিগুণ জ্বালা।।
শুন গো সজনী কি বলিব আমি
হইয়ে অবলা বালা
করিয়ে পিরিতি গেল কুল জাতি
মাথায় কলঙ্ক ডালা।।
সুখের লাগিয়া পিরিতি করিয়া
অন্তরে বাহিরে জ্বালা
এ ব্রজ নগরে কেনা কিনা করে
রাধার কলঙ্ক কালা
প্রেম সরোবরে ছিল কমলিনী
না সহে রাধার জ্বালা।।
শ্যামচান্দ বিনি বাঁচিনা পরাণে
সহে না বিচ্ছেদ জ্বালা৷
শ্ৰীরাধারমণে প্ৰবোধ না মানে
না বুঝি কালার ছলা।।
কে বলে পিরিতি ভালা গো সজনী
- Sub Title: কে বলে পিরিতি ভালা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 152
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি কেবল শ্যামের দিওয়ানা
- Sub Title: শ্যাম বিনে দু’কূলে মনে কারে চাহে না।। (ধুয়া)
আমি জন্মিয়া কেন মইলাম না
- Sub Title: জননী উদরে যখন উল্টা পদে ছিলায় রে মন
বিশাখা গো সখা আমার কুঞ্জে আইল না
- Sub Title: আমি কার লাগি বিছাইলাম ফুলের বিছানা
আগে জানো আহাদের খবর
- Sub Title: আলিফ লাম মীম আহাদ নুরী
এই পাঠে ইচ্ছা বাঞ্চা
- Sub Title: রূপ গুণ ধর্ম কর্ম কিবা পুণ্য পাপ
প্রেমের ছায়ায় ঘর বাঁধিয়া থাকবে কতদিন
- Sub Title: দিনে দিনে সোনার অঙ্গ হইয়াছে মলিন
মারহাবা মারহাবা খোদাকা পেয়ারে
- Sub Title: সংসার প্রাণ পাঁওকা ছদকা কেইছি ছুরত্ তোমহারী
দিন কাটালাম তোমারে ভাবিয়া
- Sub Title: দিবা হল অবসান আঁধার দেখে কাঁপে প্রাণ
ওবা ঠাকুর আল্লাজি, আমারে রাখিলায় কেবল এই ভবের খেলে
- Sub Title: না করিলাম তোমার কাম দিন গেল হেলেহেলে
রঙিলা বাড়ৈ এই ঘর বানাইয়াছে কলে
- Sub Title: রঙে রঙে ঘর বানাইয়া বসি ঘরে খেলে
নয়ন ঠারে ঠারে গো ঐ যে রূপবাণে
- Sub Title: এগো কুক্ষণে হইল গো দেখা নয়নে নয়নে
বাংলা
English