“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোরা কে যাবে সই যমুনা নীরে
তোরা কে যাবে সই যমুনা নীরে
  • Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু

তোরা কে যাবে সই যমুনা নীরে
শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে।। ধু।।
সেত বসে নিরলে সই গো কদম্বমূলে

মনপ্ৰাণ হরিয়া নিল সুমধুর স্বরে
মনে লয় তার সঙ্গে যাইতে আর রহিতে না পারি ঘরে।। ১।।
বাঁশি কি মন্ত্র জানে ধ্বনি যে শুনে কানে
সে কি ঘরে রইতে পারে ধর্য ধরে৷
বাঁশির জ্বালা সইতে নারি যেন আগুনে দাহন করে।। ২।।
সব সঙ্গিনী সনে চল শ্যাম দরশনে
মোহন বাঁশির স্বরে উচাটন করে
শ্ৰীরাধারমণের আশা আমায় নেয় সঙ্গে করে।। ৩।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সেই কালা চাঁদ নদে এসেছে
সেই কালা চাঁদ নদে এসেছে

সেই কালা চাঁদ নদে এসেছে

  • Sub Title: ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
বাজো রে বাঁশরি, বাজো
বাজো রে বাঁশরি, বাজো

বাজো রে বাঁশরি, বাজো

  • Sub Title: সুন্দরী চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন