জল আনিতে দেইখে আইলাম গো সখী গৌরবরণ বাঁকা৷
এগো কি কুক্ষেণে শ্যামের সনে হইল আমার দেখা।।
হস্তে শ্যামের মোহন বাঁশি গো শিরি মোহন চুরাএগো কাঁচা সোনা ঝিল মিল বিলমিল
তনু খানি মাখা।।
মনপ্ৰাণ নিল শ্যামে গো শুধু দেহামাত্র একা
এগো মনভোলানো রূপটি আমার
হৃদয় মাঝে আঁকা।।
উপায় বল ও সজনী গৃহে দায় হইয়াছে থাকা
এগো পাখির মতন উইড়া যাইতাম থাকত যদি পাখা।।
ভাইবে রাধারমণ বলে তরা শুন রে প্রাণের সখা
এগো নিশাকালে শ্যামের সনে হইব তোমার দেখা।।
জল আনিতে দেইখে আইলাম গো সখী গৌরবরণ বাঁকা
- Sub Title: এগো কি কুক্ষেণে শ্যামের সনে হইল আমার দেখা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 15
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার গহিন জলের নদী
- Sub Title: আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি
আজি হেরি সংসার অমৃতময়
- Sub Title: মধুর পবন বিমল কিরণ ফুল্ল বন
চল র মন সাধুর বাজারে
- Sub Title: পাইবে শ্যাম বন্ধুরে ধু
তমালডালে বসে কোকিলা
- Sub Title: ডাকরে কুহু সুরে
ঝাঁকড়া চুলের মেয়ের কথা
- Sub Title: কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী
ও জীবের ধান্ধা কেন যায় না
- Sub Title: এ ভবে কয় বার আইলি, কয় বার গেলি
খেলা কর, খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি
- Sub Title: দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া
শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা
- Sub Title: এই দুনিয়া মায়াজালে বান্ধা
আর কি আসবে সেই কেলে সোনা এই গোকুলে
- Sub Title: তারে চেনে না নন্দরানী কি ভোলে
সব সৃষ্টি করলো যে জন
- Sub Title: তারে সৃষ্টি কে করেছে
কোথায় সেজন, জানে কোন জন
- Sub Title: যেজন সৃজন লয় করে
কার বাঁশরি বাজে মুলতান-সুরে
- Sub Title: নদী-কিনারে কে জানে
বাংলা
English 
Comments