“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মাইজভাণ্ডারী প্রেমের মহাজন

ধন্যরে প্রেমিকগণ,
মাইজভাণ্ডারী প্রেমের মহাজন।
ত্রিজগতে যত প্রেমিক চুম্বে যার শ্রীচরণ।

তথা প্রেমেরি মেলা,
প্রেম তরঙ্গে সাঁতার কেটে করে খেলা।
দূর হয়ে যাও সরে দাঁড়াও যত অপ্রেমিকগণ।

শুধু প্রেমেরি কারণ,
মানবী দানবী কুল করেছে সৃজন।
কুরআনেতে খোদার বাণী হাদিসে কয় নবীধন।

প্রেমের এত ছলনা,
রব্বে আরিনি লনতারানী প্রেমের বাহানা।
(আবার) প্রেমস্বরে কারে করে ওদনো মিন্নি সম্বোধন।

যে দেয় প্রেমপথে বাঁধা,
রূমের প্রেমিকে তারে বলেছে গাধা।
প্রেমের মর্ম বুঝলনারে আলেমরূপী জাহেলগণ।

সে জন পাগল হতে হয়,
নপুংসকের কাছে যেবা প্রেমের কথা কয়।
প্রেমের মর্ম কি জানিবে বি.এ, এম.এ, বি.এল গণ।

কহে করিম লাচার,
প্রেম ছলে করে দিবেন ভবসিন্ধু পার,
প্রেমিক সুজন গাউসুল আজম মদন মোহন মাওলাধন।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

রাধার দুঃখ বুঝি রহিল অন্তরে গো

  • Sub Title: ভালো মন্দ তার সম্বন্ধে জীবন করলাম সারা
রাধারমণ দত্ত

ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গা জল গো

  • Sub Title: রূপ নেহরি প্রাণসজনী মন করিল চঞ্চল
কবিয়াল রমেশ শীল

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে

  • Sub Title: (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই
রাধারমণ দত্ত

শুধু ভক্তি করলে কি হবে রে

  • Sub Title: সোনার পিঞ্জিরার গো মাঝে কাকের বাচ্চা পালন করে
রাধারমণ দত্ত

আমার শ্যাম শুক পাখী

  • Sub Title: পাখী আয় আয় রে ধু
মাইজভাণ্ডারী গান

কোন রসিকে মোহন বাঁশি বাজাল

  • Sub Title: কোন রসিকে মোহন বাঁশি বাজাল
দুর্বিন শাহ

ওই দেখো শ্যাম

  • Sub Title: গোচরণে যায়
দুর্বিন শাহ

পাগল বানাইল রে আমারে

  • Sub Title: শ্যাম পিরিতে কুল মজাইয়া
রাধারমণ দত্ত

জলের ঘাটে পাইলাম দেখা বন্ধু শ্যামরায়

  • Sub Title: এমন নিষ্ঠুর বন্ধু রাধাকে জ্বালায়
শাহ আব্দুল করিম

মনমাঝি তুই হইস নারে বেভুল

  • Sub Title: দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন