পিরের পদে মজো
আমার মন
মুর্শিদের চরণও তলে
আকাশ পাতাল ত্রিভুবন।।পিরের পদে যে মজিবে
নামাজ রোজায় অর্থ পাবে রে
নামাজ রোজা দেহের গয়না
না পরলে হবে মরণ।।ছুরে বকর তেইশ রুকুতে
ইয়া আইয়ুহাল্লা জিনাতে
লাআল্লাকুম আছে তাতে
মাইনাটা বুঝে কেমন।।নফছ রোজা না
রাখিলে রোজা হয় না কোনওকালে
তনে মনে যোগ না হলে
রোজা হবে না কখন।।মজো না পিরের জোনাবে
শত হজের নেকি পাবে রে
দুর্বিন শাহ কয় যেন হবে
মেহেরাজের শুভক্ষণ।।
পিরের পদে মজো
- Sub Title: আমার মন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 19
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়
- Sub Title: সে-চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয়
আপনারে আপনি চিনিনে
- Sub Title: দিন দোনের পর যার নাম অধর
নাচন লাগে ঐ তরুলতায় পাতায় ফুলে
- Sub Title: ফুল-শৌখিন দখিন হাওয়া
দিল্লি লাহোর
- Sub Title: কে কথা কয় রে দেখা দেয় না
সজনী পিরিত কি ধন চিনিলায় না
- Sub Title: রূপ দেখিয়া নয়ন পাগল গুণের পাগল ময়না
ঢের কেঁদেছি ঢের সেধেছি
- Sub Title: আর পারিনে যেতে দে তায়
আজু সখি মুহু মুহু
- Sub Title: কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহার পানে চায়
তা কি সবাই জানতে পায়
- Sub Title: রূপেতে রূপ আছে ঘেরা
কালরূপে হেরিলাম গো সই কদম্বমূলে
- Sub Title: ঐ রূপ জলেরই ছিলে ঐ রূপ বিজলী খেলে
আমার একী বিপদ ঘটলো গো
- Sub Title: গুরুর নামটি নিবার আমার সময় নাই
কী ছার মানে মজে কৃষ্ণধনকে চিন না
- Sub Title: থাক থাক ওগো প্যারী
বাংলা
English 
Comments