“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: রাজ্য ছেড়ে রাজা গেল শূন্য করি সিংহাসন

একি শুনি ভবে নাই আমার মাওলাধন,
রাজ্য ছেড়ে রাজা গেল শূন্য করি সিংহাসন।

মনকে বুঝাতে না’রি, কেমনে বা প্রত্যয় করি,
মরিয়া পুনঃ জিয়ে যারা, তাদের আবার কি মরণ।

কুরআনেতে বিভূ কয় আউলিয়া অমর হয়,
মরিয়া গেছে এই কথাটি বলনারে বন্ধুগণ।

বাবাজী মেরাজে গেছে, আরশে পড়ি বসা আছে,
প্রাণের চক্ষে চাহে যারা পায় বাবার দরশন।

মনকে বুঝায়ে রাখি, বুঝে না এ পোঁড়া আঁখি,
অশ্রুধারা প্রবাহিত তাই সদা সর্বক্ষণ।

বাবা তুমি মর নাই, রয়েছ আড়ালে যাই,
বিচ্ছেদ বিরহ জ্বালা, কুহুরিছে দাসগণ।

বাবা তোমার পায়ে পড়ি, লক্ষ লক্ষ সজিদা করি,
সতত করিমে যেন পায় বাবার দুই চরণ।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

কৃপা দানে কর পরিত্রাণ

  • Sub Title: বিষম মদন জ্বালায় দহি গেল প্রাণ
রাধারমণ দত্ত

ধন্য নদীয়ায় উদয় হইল গৌর নিতাই

  • Sub Title: এমন মধুমাখা নামের ধ্বনি আর কর্ণে শুনি নাই চি
শাহ আব্দুল করিম

গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি

  • Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
দুর্বিন শাহ

পাগল বানাইল রে আমারে

  • Sub Title: শ্যাম পিরিতে কুল মজাইয়া
মাইজভাণ্ডারী গান

মওলানা রূপেরি বাহার

  • Sub Title: ভুবন মোহন রূপ- দেখতে চমৎকার
কবিয়াল রমেশ শীল

দিন থাকিতে গুরু বলে ডাক

  • Sub Title: গুরু চরণ ধূলা অঙ্গে মাখ
হাসন রাজা

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয়

  • Sub Title: অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়
মাইজভাণ্ডারী গান

বিরহামা বসে হায় মরি কিসে

  • Sub Title: বিনে পূর্ণশশী বদনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন