নাম ছাড়া এক ডাক রইয়াছে
জানোনি মন তার খবর
যে ডাকেতে সাড়া দিবে
কাছে কাছে আছে তর।।সেই ডাকেতে নাম লাগে না
অক্ষরে নাম লিখা যায় না
যোগী ঋষি সাধুজনা
সেই নাম নিয়া হয় অমর
মনের কালি দূরে করিয়া
হুজুরি কলব রাখিয়া
ধ্যানে দিদার গেল পাইয়া
ওলি আল্লা পয়গম্বর।।যার ঔরশে জন্ম নিলে
নাম ধরে তারে ডাকিলে
সেই পিতায় কি পুত্র বলে
তোমাকে দিবে উত্তর
এ বিশ্বেরই সৃষ্টিকর্তা
মাতার-মাতা পিতার-পিতা
নাম লওয়া নয় ভালো কথা
অপরাধ হয় গুরুতর।।কেমনে তার দেখা পাবি
সদায় করি বেয়াদবি
নাম ধরিয়া তারে ডাকি
সর্ব গোষ্ঠী যার চাকর।
দুর্বিন শাহ কয় এসব ছাড়ো
নাম ছাড়া ডাক শিক্ষা করো
অবশ্য পাইতে পারো
শুনেছি দয়ার সাগর।।
নাম ছাড়া এক ডাক রইয়াছে
- Sub Title: জানোনি মন তার খবর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 238
বাউল গান এর নতুন প্রবন্ধ
নূরের শহর নূরের লহর
- Sub Title: নূরের রোশন দেখবি যদি, আয় চলে আয় মাইজভাণ্ডারে
কে দেখবি ছুটে আয়
- Sub Title: আজ গিরিভবন আনন্দের তরঙ্গে ভেসে যায়!
হায় দুঃখ উঠে জ্বলিয়া
- Sub Title: মুসলিমের পুত্রধন
কেমনে পাইব তোমার দেখা
- Sub Title: দেখা পাব আশা করে, ঝাঁপ দিয়েছি রূপ সাগরে
কৃষ্ণনাম লও রে মন দুরাচার
- Sub Title: কৃষ্ণ বিনে সকলি অসার
সুবল বল বল চাই
- Sub Title: রাই কারণে বৃন্দাবনের সুবল আমি সদায় কান্দিয়া বেড়াই ধু
এস মা জগজননী দুৰ্গে দুৰ্গতিনাশিনী
- Sub Title: ভব ভয় বিপদ নাশিনী
ভাইরে উলটা বাতাস এসেছে
- Sub Title: আপন পীরের বরজক ধরি সব সময়ে থাকিও
কে বলে বাবা মরেছে
- Sub Title: অমর হয়ে ত্রিভুবন ভ্রমণ করেছে
রাখে গো তোর প্ৰেমঋণে
- Sub Title: তোমার সুদ সহিতে শুধু করিব যদি প্ৰাণে বাঁচি
এসো এসো প্রাণের পতি
- Sub Title: তোমা ভাবানলে জ্বলি গেল এ জীবন
তোর খোদা তোর সঙ্গে
- Sub Title: জ্ঞান নয়নে দৃষ্টি কর হৃদয় মাঝারে
বাংলা
English